ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি:   ছটপুজোর প্রস্তুতি চলছিল বাড়িতে। তৈরি হচ্ছিল পুজোর নানা পদ ও প্রসাদ। সেই প্রসাদ খেতে চেয়েছিল চার বছরের একরত্তি। কিন্তু প্রসাদে হাত দেওয়াকে কেন্দ্র করে এমন মর্মান্তিক পরিণতি হবে, তা হয়তো কল্পনাও করতে পারেননি কেউ।  ছটপুজোর প্রসাদ ছোঁয়ার জন্য নিজের চার বছরের সন্তানকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে পাষণ্ড মায়ের বিরুদ্ধে। এই ঘটনা সামনে আসার পর কিছু বলার মতো ভাষা হারিয়েছেন স্থানীয়রা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত মা’কে।

ঘটনাটি বিহারের সমস্তিপুর জেলার পুসা থানা এলাকার মহম্মদপুর বিরৌলি গ্রামের ১২ নম্বর ওয়ার্ডের। মৃত শিশুর নাম সুহানি কুমারী(৪)।   রাজু পাসোয়ানের স্ত্রী রীনা কুমারী ছটপুজোর জন্য বাড়িতে প্রসাদ ও নানা ধরনের খাবার তৈরি করছিলেন। সেই সময় চার বছরের সুহানি প্রসাদ খাওয়ার বায়না ধরে। কিন্তু মা তাকে প্রসাদ খেতে নিষেধ করেন। অভিযোগ, মায়ের নিষেধ অমান্য করে সুহানি প্রসাদে হাত দেয় এবং তা খেয়ে ফেলে। এতেই রেগে গিয়ে মেয়েকে বেধড়ক মারধর করেন রীনা।  তার জেরেই গুরুতর আহত হয় ছোট্ট সুহানি।  তড়িঘড়ি মেয়েকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অভিযুক্ত মা। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির।   

আরও পড়ুন: ‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

মৃত শিশুর বাবা রাজু পাসোয়ান জানিয়েছেন, ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ছটপুজোর ঘাট তৈরির কাজে বাইরে গিয়েছিলেন। সেই সময় বাড়িতে ছিলেন রীনা ও সুহানি। দম্পতির তিন সন্তান রয়েছে। ছোট মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছয় পুসা থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সমস্তিপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট