শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেনের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন তিন দিনের ভারত সফরে সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ে এসে পৌঁছেছেন। স্বপ্ননগরীতে তাঁদের স্বাগত জানিয়েছেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার শচিন  তেন্ডুলকর।  ভারতে পা রাখার পরেই উইলিয়াম ও কেট মুম্বইয়ের ব্যালার্ড এস্টেটে স্ট্রিট ক্রিকেটও খেলেন। রাজকীয় আভিজাত্য সরিয়ে রেখে মুম্বইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছেন ব্রিটেনের প্রিন্স ও তাঁর স্ত্রী। তাঁদের সঙ্গী হয়ে উঠেছেন শচিন।  

সোমবার মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় তিনজনের একসঙ্গে ঘোরার মুহূর্ত ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। শুধু শহর ঘুরে দেখাই নয়, মুম্বইয়ের স্থানীয় খাবার ও সংস্কৃতির স্বাদও নিলেন ব্রিটিশ রাজদম্পতি। শহরের পরিচিত খাবার-দাবার এবং স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হন। তাঁদের এই  রাজকীয় সফর মুম্বইয়ে এনে দিয়েছে  অন্যরকম এক উষ্ণতা। শচিন তেন্ডুলকরকে সঙ্গে নিয়ে মুম্বইয়ের বলার্ড এস্টেট (Ballard Estate) এলাকায় ঘুরতে দেখা যায় উইলিয়াম ও কেটকে। তাঁদের হাঁটতে দেখা গিয়েছে ঐতিহাসিক হ্যামিলটন স্টুডিওর বাইরেও। এটি ভারতের অন্যতম প্রাচীন ফটোগ্রাফি স্টুডিও।  

আগমী মঙ্গলবার( ১৭ নভেম্বর) আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন ব্রিটিশ রাজদম্পতি। পরদিন অর্থাৎ বুধবার  (১৮ নভেম্বর) তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে দিল্লি যাবেন। এটি উইলিয়াম ও কেটের দ্বিতীয় সরকারি ভারত সফর। এর আগে তাঁরা ২০১৬ সালের এপ্রিলে ভারত সফর করেছিলেন। উল্লেখ্য, ক্রিকেটের সঙ্গে উইলিয়াম ও কেটের মুম্বইয়ের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৬ সালের এপ্রিল মাসে প্রথম ভারত সফরে এসে মুম্বইয়ের ওভাল ময়দানে স্থানীয় শিশুদের সঙ্গে স্ট্রিট ক্রিকেট খেলেছিলেন তাঁরা। প্রায় এক দশক পর ফের ব্যাট হাতে মুম্বইয়ে তাঁদের সঙ্গে দেখা গেল শচিনকে। 

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

চোরবাগান থেকে শিক্ষা, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ভিড় সামলাতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট