চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতকাল মানেই বাজারজুড়ে নানা রকম তাজা সবজির সমাহার। আর এই সময়ের অন্যতম আকর্ষণ কচি মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে নানা ধরনের পদ রান্না হয় বাঙালির হেঁশেলে। কখনও কচুরি, কখনও ছোলার ডাল, আবার কখনও মাছের ঝোলে তার ব্যবহার। তবে চেনা এই সবজিকেই একটু অন্যভাবে পরিবেশন করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন মটরশুঁটির কাবাব। বাইরে থেকে মুচমুচে, ভিতরে নরম ও মশলার মিষ্টি গন্ধে ভরপুর এই পদ শীতের বিকেলের জলখাবারে এনে দেবে নতুন স্বাদ। বাড়িতে হঠাৎ অতিথি এলে কিংবা পরিবারের সঙ্গে চায়ের আড্ডায় পরিবেশন করার জন্যও এই কাবাব হতে পারে দারুণ বিকল্প। বাড়িতে থাকা কয়েকটি সাধারণ মশলা দিয়েই বানিয়ে নিতে পারবেন এই সুস্বাদু খাবার। কীভাবে তৈরি করবেন মটরশুঁটির কাবাব? রইল সম্পূর্ণ পদ্ধতি।

 উপকরণ

মটরশুঁটি – ২ কাপ

সেদ্ধ আলু – ২টি মাঝারি

পেঁয়াজ কুচি – ১টি

আদা কুচি – ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি – ২টি

ধনেপাতা কুচি – ৩ টেবিল চামচ

জিরে গুঁড়ো – ১ চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা – আধ চা চামচ

আমচুর পাউডার – ১ চা চামচ

বেসন – ৩ টেবিল চামচ

ব্রেডক্রাম্ব – আধ কাপ

নুন – স্বাদমতো

তেল – ৪-৫ টেবিল চামচ

পদ্ধতি  

প্রথমে মটরশুঁটির দানা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। একটি পাত্রে জল গরম করে তাতে মটরশুঁটি দিয়ে ৫-৭ মিনিট সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ঠান্ডা করে নিন। এরপর মিক্সিতে মটরশুঁটি দিয়ে সামান্য মোটা করে বেটে নিন। খেয়াল রাখবেন, একেবারে মিহি পেস্ট করা যাবে না। এবার সেদ্ধ আলু ভালো করে চটকে তার সঙ্গে মটরশুঁটির মিশ্রণ মিশিয়ে রাখুন।

এরপর কড়াইয়ে এক টেবিল চামচ তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ২ মিনিট ভাজুন। পেঁয়াজে হালকা সোনালি রং হয়ে আসলে আদা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে আরও ১ মিনিট নাড়াচাড়া করুন। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও সামান্য নুন দিয়ে মশলাগুলি ৩০-৪০ সেকেন্ড কষিয়ে নিন। এই মশলার মধ্যে মটরশুঁটি ও আলুর মিশ্রণ দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট নাড়ুন। অতিরিক্ত জল শুকিয়ে এলে গরম মশলা, আমচুর পাউডার ও ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আঁচ বন্ধ করে মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এরপর বেসন ও ব্রেডক্রাম্ব মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন।

আরও পড়ুনঃ ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু  ডিমের রেজালা

এবার হাতের তালুতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে চ্যাপ্টা কাবাবের আকার দিন। প্রতিটি কাবাবের গায়ে ব্রেডক্রাম্ব মাখিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলি ভাজুন। একদিকে ৩-৪ মিনিট ভাজার পর উল্টে অন্য দিকটিও সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। তৈরি মটরশুঁটির কাবাব গরম গরম পুদিনার চাটনি, ধনেপাতার চাটনি কিংবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। চাইলে মিশ্রণে সামান্য পনির কুচিও যোগ করতে পারেন। শীতের বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে দিতে এই মুখরোচক জলখাবার হতে পারে দারুণ একটি পদ।

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক