ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু  ডিমের রেজালা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম ভাত, পোলাও কিংবা পরোটার সাথে জমে যাওয়ার মতো এক অনন্য পদ হল ডিমের রেজালা। কাজু, পোস্ত আর টক দইয়ের মখমলি গ্রেভিতে তৈরি এই শাহী রেসিপিটি খুব কম সময়ে এবং ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়।

 উপকরণ 

ডিম – ৬টি(সেদ্ধ করে খোসা ছাড়ানো)

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

কাজুবাদাম বাটা – ১ টেবিল চামচ

পোস্ত বাটা – ১ টেবিল চামচ

টক দই – ৩ টেবিল চামচ

গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ

এলাচ, দারচিনি, লবঙ্গ – কয়েকটি

তেজপাতা – ২টি

নুন – স্বাদমতো

চিনি – ১/২ চা চামচ

তেল – পরিমাণমতো

পদ্ধতি

ডিমে হালকা নুন-হলুদ মাখিয়ে তেলে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন।এবার পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিন, সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। এবার কাজুবাদাম ও পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর টক দই দিয়ে নাড়তে থাকুন। পরিমানমতো নুন, চিনি ও গরম মসলা দিয়ে সামান্য জল মিশিয়ে ঘন গ্রেভি তৈরি করুন। এরপর ভাজা ডিম দিয়ে ঢেকে ৫ থেকে ৬ মিনিট রান্না করুন। তৈরি ঘন ও সুস্বাদু ডিমের রেজালা !

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ নিজেই সারলেন ৮০ বছরের বলজোর

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ

‘ভারত কারোর বাবার সম্পত্তি নয়,’ কনসার্টে ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুলিশের গুলিতে নিহত রতন শেখের দেহের ময়নাতদন্ত আজ, নজরে ফরেনসিক রিপোর্ট

কানপুরের আবাসনে ভয়াবহ আগুন, মৃত মহিলা ও নাবালক