চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি

Share:

নিজস্ব প্রতিনিধি:  কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে প্রতিযোগিতা। বিশেষ করে উন্নত সেমিকন্ডাক্টর চিপ এবং প্রযুক্তির বাজারে চিনের প্রভাব নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে আমেরিকার। এই পরিস্থিতিতে চিনের উপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিল ভারত। AI প্রযুক্তি ও তার সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখতে আমেরিকার নেতৃত্বাধীন আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর করল নয়াদিল্লি। এই চুক্তিতে ভারতের পাশাপাশি রয়েছে জাপান, অস্ট্রেলিয়া, ব্রিটেন-সহ একাধিক দেশ। প্রযুক্তির দুনিয়ায় চিনের  একচেটিয়া প্রভাব মোকাবিলায় এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে  করছে আন্তর্জাতিক মহল। 

আমেরিকার নেতৃত্বাধীন ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অফ এন্ডিউরিং প্রসপারিটি’ (San Francisco Declaration on the Secure Foundations of Enduring Prosperity) চুক্তিতে যোগ দিয়েছে ভারত। ১৫ নভেম্বর স্বাক্ষরিত এই চুক্তির মূল লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং সরবরাহ ব্যবস্থাকে আরও সুরক্ষিত করা। বিশেষ করে চিনের উপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছে। ভারত ছাড়াও চুক্তিতে স্বাক্ষর করেছে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ইজরায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহি। শুধু এই দেশগুলি নয়, আশা করা হচ্ছে আগামী সপ্তাহে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস এবং ইউরোপীয় কমিশনও এই চুক্তিতে যোগ দিতে পারে।  

আরও পড়ুন: ‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

কেন হঠাৎ এই উদ্যোগ?

মূলত উন্নত AI চিপ এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তির উপর চিনের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন। বিশেষ করে Nvidia-র তৈরি অত্যাধুনিক চিপ চিনের হাতে পৌঁছনো নিয়ে আমেরিকায় উদ্বেগ বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধভাবে চিনে উন্নত Nvidia চিপ সরবরাহের অভিযোগে সংশ্লিষ্ট সংস্থাগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

কী এই Pax Silica উদ্যোগ?

এই চুক্তি আসলে আমেরিকার নেতৃত্বাধীন ‘Pax Silica’ উদ্যোগেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। ২০২৫ সালের ডিসেম্বর মাসে এই উদ্যোগ শুরু হয়েছিল। AI প্রযুক্তির গোটা সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তোলাই এর লক্ষ্য। সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, উন্নত উৎপাদন ব্যবস্থা, বিদ্যুৎ পরিকাঠামো এবং ডেটা সেন্টার, সবকিছুকেই এই উদ্যোগের আওতায় রাখা হয়েছে। কারণ, একটি চিপের নকশা তৈরি হতে পারে এক দেশে, উৎপাদনের যন্ত্র আসতে পারে অন্য দেশ থেকে। আবার সেই চিপ পরিবহণের দায়িত্বে থাকতে পারে তৃতীয় কোনও দেশ। ফলে কোনও একটি দেশের পক্ষে এককভাবে গোটা সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত রাখা কঠিন।

হরিদেবপুরে ছেলের হাতে খুন মা

আদালত অবমাননার মামলায় স্বস্তি কুণালের, হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

ঘরে থাকা সাধারণ উপকরণেই বানিয়ে ফেলুন সুস্বাদু  ডিমের রেজালা

‘বেঁচে গেলাম’! একের পর এক বোমা হুমকির মাঝে অমিতাভের রহস্যময় পোস্ট

শচিনকে সঙ্গী করে মুম্বই ঘুরলেন ব্রিটিশ রাজদম্পতি, খেললেন ক্রিকেট! চেখে দেখলেন স্ট্রিট ফুড

মাঝ গঙ্গায় ডুবন্ত কুকুরকে বাঁচিয়ে প্রশংসিত মন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ছটের প্রসাদ খাওয়াই কাল! পাষণ্ড মা’য়ের মারে মৃত্যু চার বছরের শিশুকন্যার

থাইল্যান্ডের ফুকেটে বিধ্বংসী আগুন, মৃত ১১, আহত ১৬

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

চিনকে চাপে রাখতে AI প্রযুক্তি সুরক্ষায় আমেরিকার সঙ্গে হাত মেলাল নয়াদিল্লি

বিয়ের মরশুমে সোনা-রুপোর দরে আরও পতন! কলকাতায় ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?

দ্বিতীয়বারের জন্য আইসিসি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন জয় শাহ