ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্মার্টফোন প্রেমীরা যখন লেনোভো (Lenovo)-র মালিকানাধীন সংস্থা মটোরোলার নতুন ফ্ল্যাগশিপ ফোন ‘Motorola Signature 27’-এর অপেক্ষায় রয়েছেন, ঠিক তখনই নতুন আরেকটি স্মার্টফোনের টিজার প্রকাশ করে চমক দিল সংস্থাটি। ফ্ল্যাগশিপ ফোনের আগেই মিড-রেঞ্জ সেগমেন্টে একটি নতুন ‘Neo’ ডিভাইস লঞ্চ করতে চলেছে Motorola।ই-কমার্স সাইট ফ্লিপকার্টের একটি মাইক্রোসাইট লিস্টিং থেকে চলতি মাসেই ফোনটি ভারতে লঞ্চ হওয়ার জোরালো ইঙ্গিত পাওয়া গিয়েছে।

কবে লঞ্চ হতে পারে?

ফ্লিপকার্টের মাইক্রোসাইট ইউআরএল(URL) লিঙ্ক অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর, ২০২৬ তারিখে ফোনটি ভারতে লঞ্চ হতে পারে।বর্তমানে বাজারে থাকা Edge 70 Fusion এবং Edge 70 Pro মডেলগুলির দামের কথা মাথায় রাখলে, নতুন Motorola Edge 70 Neo ফোনটি ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে লঞ্চ হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটি Milky Blue, Mountain View, Gray Lilac এবং Sage এই চারটি আকর্ষণীয় রঙে বাজারে আসতে পারে।

কি কি সুবিধা মিলবে?

এই ফোনটিতে ৬.৭৮ ইঞ্চির 1.5K কোয়াড-কার্ভড OLED ডিসপ্লে থাকতে পারে, যা ১৪৪ হার্টজ (144Hz) রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৫,২০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i (Corning Gorilla Glass 7i) প্রোটেকশন এবং জল ও ধুলো থেকে বাঁচতে IP64 রেটিং থাকতে পারে।পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s জেন 3 (Snapdragon 7s Gen 3) চিপসেট ব্যবহার করা হতে পারে।ফটোগ্রাফির জন্য ফোনটির পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স থাকবে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে।এই ফোনের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি। এতে ৭,০০০mAh-এর একটি বিশাল ব্যাটারি থাকতে পারে, যা ৪৫ ওয়াট (45W) ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ