প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার দুপুর ১২টা ১৩ মিনিট নাগাদ ৯০ বছর বয়সে বৃন্দাবনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসী, সদস্য এবং অসংখ্য ভক্তের মধ্যে। দীর্ঘ কয়েক দশক ধরে রামকৃষ্ণ সঙ্ঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। ধর্মীয় শিক্ষা, শাস্ত্রচর্চা এবং আধ্যাত্মিক জগতে তাঁর বিশেষ অবদান ছিল।

স্বামী ভজনানন্দজি মহারাজের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সমাজমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় বলা হয়েছে, তাঁর মৃত্যু আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি। শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার এবং মানবসেবায় তাঁর আজীবনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

১৯৩৬ সালের ১ জুলাই কেরলমের এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেন স্বামী ভজনানন্দজি মহারাজ। স্বামী জ্যোতিশ্বরানন্দজি মহারাজের কাছে দীক্ষা নেন তিনি। ১৯৬১ সালে বেঙ্গালুরু মঠের মাধ্যমে রামকৃষ্ণ সঙ্ঘে যোগদান করেন। পরবর্তীতে ১৯৭১ সালে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। ১৯৭৮ সাল পর্যন্ত বেঙ্গালুরু মঠে বিভিন্ন দায়িত্ব পালনের পর মায়াবতীর অদ্বৈত আশ্রম থেকে প্রকাশিত ‘প্রবুদ্ধ ভারত’ পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হন। ১৯৯০ সালে রামকৃষ্ণ মঠের ট্রাস্টি এবং রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য হন। ১৯৯২ সালে দুই প্রতিষ্ঠানের সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। দীর্ঘ ২৫ বছর সেই দায়িত্ব সামলানোর পর ২০২২ সালের এপ্রিল মাসে সহ-সভাপতি নির্বাচিত হন।

আরও পড়ুনঃ বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

বেলুড় মঠের প্রবেশনার্স ট্রেনিং সেন্টারে প্রায় তিন দশক ধরে যোগদর্শন, বেদান্ত ও তুলনামূলক ধর্মতত্ত্ব পড়িয়েছেন তিনি। সংস্কৃত ও ধর্মীয় দর্শনে তাঁর বিশেষ পাণ্ডিত্য ছিল। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলির মধ্যে রয়েছে ‘দ্য লাইট অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড’ এবং ‘যোগা অফ মেডিটেশন’। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজি। আগামী ১৭ নভেম্বর বৃন্দাবনে স্বামী ভজনানন্দজি মহারাজের শেষকৃত্য সম্পন্ন হবে।

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!