‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের আবহে রাজপথের আন্দোলনে কিছুটা ভাটা পড়লেও এসআইআর নিয়ে আইনি লড়াইয়ে একচুলও জমি ছাড়তে নারাজ বিরোধীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় কারচুপি ও অনিয়মের অভিযোগ ঘিরে এবার সুপ্রিম কোর্টে বড় পদক্ষেপ নিল ইন্ডিয়া জোট। সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আদালতে দাঁড় করিয়ে প্রশ্ন করার অনুমতি চাইলেন বিরোধী জোটের আইনজীবীরা। এই মর্মে শীর্ষ আদালতে জমা দেওয়া হয়েছে ৪৮টি প্রশ্নের একটি তালিকা। 

সোমবার সুপ্রিম কোর্টে দাখিল করা আবেদনে বিরোধীদের অভিযোগ, এসআইআর প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন পালটা দাবি করলেও তার সমর্থনে পর্যাপ্ত তথ্য ও নথি পেশ করছে না। ফলে কমিশনের বক্তব্যের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট আধিকারিকদের সরাসরি জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি করেছেন আবেদনকারীরা। বিরোধী জোটের তরফে জমা দেওয়া ৪৮টি প্রশ্নের মধ্যে রয়েছে এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের নাম বাদ দেওয়ার নিয়ম, ফর্ম ৬-এর ব্যবহার এবং ভোটার তালিকায় বিভিন্ন পরিবর্তনের পদ্ধতি সংক্রান্ত একাধিক বিষয়। শুধু মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারই নন, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এবং ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইতুরুর কাছ থেকেও জবাব চেয়েছে ইন্ডিয়া জোট।

আরও পড়ুন: ‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

আবেদনে বিরোধীদের যুক্তি, এসআইআর পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশন ঠিক কী সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত কখন এবং কীভাবে নেওয়া হয়েছিল, কোন আধিকারিককে নির্দিষ্ট পদক্ষেপ করার অনুমতি দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয়ে স্পষ্ট উত্তর প্রয়োজন। পাশাপাশি নির্বাচন কমিশনের ব্যবহৃত ইসিআইএনইটি (ECINET) প্রযুক্তির নকশা, পরিবর্তন এবং পরিচালনা নিয়েও বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন তাঁরা। বিরোধীদের দাবি, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। তাই কমিশনের বক্তব্যের যথার্থতা যাচাই করতে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাওয়া প্রয়োজন। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে ইন্ডিয়া জোটের একাধিক আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী মঙ্গলবার সেই মামলাগুলির শুনানি হওয়ার কথা।

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

অতিথি আপ্যায়নে সেরা চমক, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান

বুলেটপ্রুফ কাচেও মিলবে না রেহাই! অমিতাভ-অভিষেককে হুমকি গ্যাংস্টার গোল্ডি ধিলোঁর

প্রয়াত রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-সভাপতি স্বামী ভজনানন্দজি মহারাজ

ডিজে মামলায় রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

বন্ধ হওয়া ৪৮টি হোটেল-রেস্তরাঁকে ব্যবসার ছাড়পত্র দিল কলকাতা পুরসভা

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

‘তোমাদের খুঁজে বের করব’, দুই মার্কিন নৌ কর্মকর্তাকে হুমকি ইরানের

সোমবারেও ভাল পারফরম্যান্স দেখাল ভারতীয় শেয়ার বাজার 

গ্রামবাংলা থেকে জাতীয় মঞ্চে, ভলিবলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করবেন নদিয়ার তিন কন্যা

৪৮ বলে অপরাজিত ১৩৫ রান, ইতিহাস গড়লেন রজত পতিদার