ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। মঙ্গলবার (১৭ নভেম্বর) শক্তিশালী কম্পন অনুভূত হয় দেশের বিস্তীর্ণ এলাকায়। প্রাথমিকভাবে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৬.৬ করা হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল বান্দা সাগর। তবে স্বস্তির বিষয়, এই কম্পনের জেরে আপাতত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

ভূকম্পন সংক্রান্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, মালুকু প্রদেশের কাই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে প্রায় ১৪৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। সমুদ্রের তলদেশে এই কম্পনের উৎস থাকলেও সুনামির আশঙ্কা নেই বলেই জানিয়েছেন ভূকম্পন বিশেষজ্ঞরা। ফলে বড় কোনও সুনামির আশঙ্কা নেই। 

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প নতুন ঘটনা নয়। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার’ বা আগ্নেয় বলয়ের মধ্যে অবস্থিত এই দেশ। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চল। একাধিক টেকটোনিক প্লেটের সংঘর্ষ ও ক্রমাগত নড়াচড়ার কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে। ২০০৪ সালের ডিসেম্বর মাসে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছিল ইন্দোনেশিয়া। ভারত মহাসাগরে রিখটার স্কেলে ৯.১ মাত্রার সেই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার আচেহ প্রদেশের উপকূলের কাছে। তার জেরে তৈরি হওয়া বিধ্বংসী সুনামি ভারত-সহ মোট ১৭টি দেশের উপকূলে আছড়ে পড়েছিল। প্রাণ হারিয়েছিলেন বিপুল সংখ্যক মানুষ। সেই ভয়াবহ স্মৃতি এখনও তাজা। তাই নতুন করে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে ইন্দোনেশিয়ায়। তবে এবারের কম্পনে সুনামির কোনও আশঙ্কা না থাকায় আপাতত স্বস্তিতে উপকূলীয় এলাকার বাসিন্দারা।

 

বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান