পিঠে-পুলি তো অনেক খেয়েছেন, এবার শীতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের চিজকেক, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই শীতকাল। আর শীতের কথা উঠলেই বাঙালির মন আনচান করে পিঠে-পুলি আর নলেন গুড়ের জন্য। নতুন খেজুর রসের মিষ্টি গন্ধে ভরে ওঠে চারপাশ। পাটিসাপটা, দুধপুলি কিংবা গুড়ের পায়েস তো রয়েছেই, তবে এবার স্বাদে একটু নতুনত্ব আনুন। নলেন গুড় দিয়ে বানিয়ে ফেলুন লোভনীয় চিজকেক।

উপকরণ

ডাইজেস্টিভ বিস্কুট – ১৫০ গ্রাম
মাখন – ৬০ গ্রাম
ক্রিম চিজ – ৩০০ গ্রাম
ফ্রেশ ক্রিম – ১৫০ মিলিলিটার
নলেন গুড় – ১৭০ গ্রাম
গুঁড়ো চিনি – ৩০ গ্রাম
জেলাটিন – ৮ গ্রাম
জল – ৫০ মিলিলিটার
ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ 

পদ্ধতি 

প্রথমে বিস্কুটের আস্তরণ তৈরি করুন। ১৫০ গ্রাম ডাইজেস্টিভ বিস্কুট মিক্সিতে গুঁড়িয়ে নিন। তার মধ্যে ৬০ গ্রাম গলানো মাখন মিশিয়ে ভেজা বালির মতো করে নিন। ৬ ইঞ্চির গোল কেক তৈরির পাত্রে বাটার পেপার বিছিয়ে মিশ্রণটি ঢালুন। চামচের পিছন দিয়ে ভালো করে চেপে সমান করে দিন। এবার পাত্রটি ২০ মিনিট ফ্রিজে রাখুন।

এবার চিজের মিশ্রণ তৈরি করুন।  ৩০০ গ্রাম ক্রিম চিজ একটি বড় পাত্রে নিয়ে ২-৩ মিনিট ফেটিয়ে মসৃণ করে নিন। এর মধ্যে ১২০ গ্রাম নলেন গুড় এবং ৩০ গ্রাম গুঁড়ো চিনি মিশিয়ে আরও ১-২ মিনিট ফেটান। গুড় শক্ত হলে আগে সামান্য জল দিয়ে কম আঁচে গলিয়ে ঠান্ডা করে নেবেন। এ বার ক্রিম মেশানোর পালা। আলাদা পাত্রে ১৫০ মিলিলিটার ফ্রেশ ক্রিম নিয়ে ২-৩ মিনিট ফেটান। ক্রিম সামান্য ঘন ও নরম ফেনার মতো না হওয়া পর্যন্ত ফেটান। এর পর চিজের মিশ্রণে অল্প অল্প করে ক্রিম মিশিয়ে নিন। সঙ্গে ১ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে স্প্যাচুলা দিয়ে আলতো হাতে মেশান। 

এরপর আগার আগার দেওয়ার পালা। ৮ গ্রাম আগার আগার ৪০ মিলিলিটার ঠান্ডা জলে ছড়িয়ে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর গরম জলের উপর বাটিটি বসিয়ে আগার আগার  সম্পূর্ণ গলিয়ে নিন। ফুটতে দেবেন না। সামান্য ঠান্ডা হলে এর সঙ্গে ২ টেবিল চামচ চিজের মিশ্রণটি মিশিয়ে নিন। এবার ফ্রিজ থেকে বিস্কুটের পাত্র বের করে তার উপর চিজের মিশ্রণ ঢেলে সমান করে দিন। পাত্রটি ঢাকা দিয়ে ফ্রিজে অন্তত ৬-৮ ঘণ্টা রাখুন। সারা রাত রাখলে আরও ভাল জমবে।  এবার তৈরি করুন গুড়ের আস্তরণ। একটি পাত্রে ৫০ গ্রাম নলেন গুড়, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম ও ১ টেবিল চামচ জল নিয়ে কম আঁচে ২-৩ মিনিট নাড়ুন। গুড় গলে মসৃণ ও সামান্য ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করুন। জমে যাওয়া চিজকেকের উপর এই মিশ্রণ ছড়িয়ে আরও ৩০ মিনিট ফ্রিজে রাখুন।

চিজকেক পাত্র থেকে বের করার আগে ধার বরাবর গরম জলে ডোবানো ছুরি চালিয়ে নিন। তারপর সাবধানে টুকরো করে উপর থেকে নলেন গুড়ের কুচি ও পেস্তাবাদাম ছড়িয়ে পরিবেশন করুন।

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা