হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্ষমতা নেই, দলও ভেঙে গিয়েছে কিন্তু ঔদ্ধত্য কিছুতেই কমছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর বিরুদ্ধে আজ, মঙ্গলবারই শোকজ নোটিস জারি করা হয়েছে। বিচারপতিদের একাংশকে আক্রমণ করায় আইনি বিপাকে পড়েছেন মমতাপন্থী সাংসদ। কিন্তু তারপরেও বেলাগাম তিনি। আজ, মঙ্গলবার বিকেলে দিল্লি থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফের বিচারব্যবস্থার একাংশের বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল অভিষেককে। তিনি বলেন, ‘আমি মাথা নত করার লোক নয়৷ বিচার ব্যবস্থা নিরপেক্ষ নয়৷ আমরা ২০২৪ সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখেছি। আমি বলেছি কারণ বিচার ব্যবস্থা একাধিক গাইডলাইন দেওয়ার পরেও কেন্দ্রীয় সরকার মানেনি৷ বিচার ব্যবস্থার উপর আমি আস্থাসীল। কিন্তু বিচারপতিদের একাংশ নিরপেক্ষ নয়।’

তিনি আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যদি শোকজ নোটিস জারি করা হয়, তাহলে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেন নয়? আইন সবার কাছে এক হওয়া উচিত। আইন আমার জন্য এক, আর বিজেপির লোকের জন্য আলাদা। সেটা কীভাবে হয়। ৭ তারিখ আমার বাড়িতে হামলা হয়েছে ৷ উল্টে আমার বিরুদ্ধেই শ্লীলতাহানির মামলা দেওয়া হয়েছে। বিজেপির নেতারা কোনও মামলায় সঙ্গে সঙ্গে রক্ষাকবচ পান, আমার ক্ষেত্রে বিলম্ব করা হয়।’ বিচারপতিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে তাঁকে আদালত অবমাননার মামলায় শোকজ করেছে কলকাতা হাইকোর্ট। আজ, মঙ্গলবার সেই শোকজ নোটিস পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে না, ১৫ দিনের মধ্যে তার ব্যাখ্যাও দিতে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজ, মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাও এই নির্দেশ দিয়েছেন। আগামী ৮ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেই ইস্যুতেই দমে না গিয়ে ফের বিচারব্যবস্থার বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। এতে অভিষেকের বিপদ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

আরও পডুন: পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

অপরদিকে রাজ্যে পাঁচটি এনকাউন্টার নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাংসদ এদিন বলেন, ‘একের পর এক এনকাউন্টার এটাই প্রমাণ করে পুলিশ নিরাপদে নেই। আর পুলিশ নিরাপদে না থাকলে মা বোনেরা নিরাপদে থাকবে কী করে? গত ৬ মাসে ২,৫০০ মতো ধর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ এত দুর্বল কেন? গত ১৫ বছরে তো দেখিনি। আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে দুষ্কৃতীরা। আইনের শাসন রাজ্যে নেই। হঠাৎ করে চাইলাম এনকাউন্টার হয়ে গেল, তাহলে তো ইডি, সিবিআই, সিআইডির প্রয়োজন পড়ে না।’

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

পাঁচ দিন নিখোঁজ থাকার পর নদীর ঘাটে মিলল ১৬ বছরের কিশোরীর দেহ, চাঞ্চল্য বাগদায়

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর