‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলায় নতুন করে শুরু হয়েছে নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছিল জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনীর যৌথ দল। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে নতুন করে গুলির লড়াই শুরু হয়। নিরাপত্তাবাহিনীর দাবি, এই অভিযানে ঘিরে ফেলা হয়েছে লস্কর-ই-তৈবার কমান্ডার মহম্মদ লতিফ ভাটকে। এই জঙ্গি ১১ নভেম্বর কুলগাঁওতে  CRPF পোস্টে জঙ্গি হানার অন্যতম মূল মাথা। গত ১৬ নভেম্বর সেনার সঙ্গে গুলির শুরু হলে সেই সময় সে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গিয়েছে। 

বর্তমানে জঙ্গলপোরা এলাকার একটি তিনতলা মসজিদের ভিতরে লুকিয়ে রয়েছে লতিফ। তাকে আত্মসমর্পণের সুযোগ দিতে নিরাপত্তাবাহিনীর তরফে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করা হয়। বারবার অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করার আবেদন জানানো হয়। এমনকী, ৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসার তাকে আশ্বাস দেন, আত্মসমর্পণ করলে প্রাণে বাঁচানো হবে। কিন্তু সেই আবেদন প্রত্যাখ্যান করেছে লতিফ। উত্তরে জানিয়েছে, ‘আল্লাহ ছাড়া আমার সঙ্গে আর কেউ নেই।’ সে আরও জানায়, ‘আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই।  আমি খুব খুশি।’  নিরাপত্তাবাহিনী অত্যন্ত সতর্কতার সঙ্গে গোটা অভিযান চালাচ্ছে।  ভারতীয় সেনা স্পষ্ট জানিয়ে দিয়েছে, আত্মসমর্পণ করার জন্য এটাই লতিফ ভাটের কাছে শেষ সুযোগ। 

উল্লেখ্য, লতিফ ভাটের সহযোগী উমর নিসার দার সোমবার কুলগামে এক সংঘর্ষে নিহত হন। সেই সময় লতিফের মৃত্যুর খবর সামনে এসেছিল। তবে পরে জানা যায় সে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। পুলিশ মনে করছে , ১১ নভেম্বর আখরানে সিআরপিএফ চেকপয়েন্টে হামলার ঘটনায় এই দুজন জড়িত ছিল, যে হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন।

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির