বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরের বুকে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শুক্রবার (২০ নভেম্বর) অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে আকভান। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। 

আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে আকভান দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার। তবে ধীরগতিতে এগোলেও শক্তি বৃদ্ধির প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ১৮ নভেম্বরের মধ্যেই এটি প্রবল ঘূর্ণিঝড়ে এবং ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।  আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর থেকে বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে আকভান। সেই সময়  দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। 

আরও পড়ুন: আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা?

ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন হবে। কবে কোথায় হবে বৃষ্টি  জেনে নিন 

বুধবার ( ১৮ নভেম্বর) : উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর): উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

শুক্রবার( ২০ নভেম্বর): দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং ঝাড়গ্রামের কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনার কথা জানানো হয়নি। 

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?