ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের মরশুম হোক কিংবা উৎসবের প্রস্তুতি, সোনা ও রুপোর দামের দিকে নজর থাকে সাধারণ মানুষের। প্রতিদিন দামের ওঠানামায় কখনও স্বস্তি মিলছে ক্রেতাদের, আবার কখনও দাম বাড়তেই চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। তবে গত কয়েকদিনে ক্রেতাদের স্বস্তি দিয়ে অনেকটাই কমেছে দুই ধাতুর দাম। আজ বুধবার(১৮ নভেম্বর) অগ্রহায়ণ মাসের প্রথম দিন। অর্থাৎ এই মাস থেকে শুরু হবে বিয়ের মরশুম।  গয়না কেনার পরিকল্পনা থাকলে আজকের দর কত, গত দিনের তুলনায় দাম বাড়ল নাকি কমল, এক নজরে জেনে নিন কলকাতায় সোনা ও রুপোর সর্বশেষ বাজারদর।    

আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১ লক্ষ ৩১ হাজার ৯১০ টাকা। মঙ্গলবার ১০ গ্রামের দাম ছিল  ১ লক্ষ ৩৪ হাজার ৯১০ টাকা। অর্থাৎ আজ এক ধাক্কায় দাম কমেছে ৩০০০ টাকা। অন্যদিকে, ২২ ক্যারেট সোনা আজ বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১ লক্ষ ২০ হাজার ৯১৮ টাকায় । মঙ্গলবার ১০ গ্রামের দাম ছিল ১ লক্ষ ২৩ হাজার ৬৬৮ টাকা।  অর্থাৎ ২২ ক্যারেট সোনার দামও কমেছে  ২ হাজার ৭৫০টাকা। পাশাপাশি  বুধবার  ৯৯৯ বিশুদ্ধ রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজিতে ১ লক্ষ ৬৪ হাজার ৯৬০ টাকায়। মঙ্গলবার যে দাম ছিল ১ লক্ষ ৬৮ হাজার ৯১০ টাকা। অর্থাৎ শুধু সোনালি ধাতু নয় এক দিনের ব্যবধানে রুপোর দাম কমেছে ৩ হাজার ৯৫০টাকা। 

আরও পড়ুন: ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

উল্লেখিত দাম খুচরো বাজারের সূচক মাত্র। সমস্ত দোকানে জিএসটি একই হলেও মেকিং চার্জ এবং অন্যান্য খরচ  আলাদা হয়। কোন দোকানে তাই কেনাকাটা করার আগে দোকানের মজুরি, নকশা তৈরির খরচ কোথায় কমবেশি সেটা জেনে নিন।  কারণ বিয়ের মরশুমে সামান্য দামের হেরফেরেও আপনার পকেটের হিসেব অনেকটাই বদলে যেতে পারে। তাই কিছুটা অর্থ সাশ্রয় করতে হলে সবটা যাচাই করে তবেই কিনুন গহনা।   

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ