‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। মাত্র ১৩ দিনেই বিশ্বজুড়ে আয়ের নিরিখে একাধিক জনপ্রিয় ভারতীয় ছবিকে পিছনে ফেলেছে এই ছবি। তালিকায় পিছিয়ে পড়েছে ‘ধুরন্ধর’, ‘RRR’ এবং যশ অভিনীত ‘KGF: Chapter 2’-এর মতো ব্লকবাস্টার ছবিও। সব মিলিয়ে বিশ্বজুড়ে আয়ের নিরিখে ভারতীয় ছবির তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছে নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। এবার নির্মাতাদের নজর আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’-এর রেকর্ডের দিকে।

জানা গিয়েছে, মুক্তির ১৩তম দিনে ভারতে ২২ হাজার ৫৫১টি প্রদর্শনী থেকে ২৮.৩৫ কোটি টাকা নিট আয় করেছে ‘রামায়ণ’। এর ফলে দেশের বাজারে ছবিটির মোট নিট আয় দাঁড়িয়েছে ৮২০.৯৫ কোটি টাকা। মোট আয় ৯৮১.১০ কোটি টাকা। অন্যদিকে, বিদেশের বাজার থেকে এসেছে ৫০২ কোটি টাকা। সব মিলিয়ে বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ১,৪৮৩.১০ কোটি টাকা। এই অঙ্কেই ‘ধুরন্ধর’-এর ১,৩০৭.৩৫ কোটি, ‘RRR’-এর ১,২৩০ কোটি এবং ‘KGF: Chapter 2’-এর ১,২১৫ কোটি টাকার বিশ্বব্যাপী আয়কে ছাপিয়ে গিয়েছে ছবিটি।

আরও পড়ুনঃ ১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

তবে তালিকায় এখনও এগিয়ে রয়েছে ‘দঙ্গল’, ‘ধুরন্ধর ২’, ‘বাহুবলী ২’ এবং ‘পুষ্পা ২’। চতুর্থ স্থানে থাকা ‘পুষ্পা ২’-এর মোট আয় ১,৭৪২.১০ কোটি টাকা। অর্থাৎ, সেই রেকর্ড ভাঙতে আরও ২৫৯ কোটি টাকা আয় করতে হবে রণবীর কাপুরের ছবিকে। আগামী দিনে সেই লক্ষ্যে পৌঁছতে পারে কি না ‘রামায়ণ’, এখন সেটাই দেখার।

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?