প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তারকা দম্পতির সন্তানদের ঘিরে অনুরাগীদের কৌতূহল বরাবরই তুঙ্গে থাকে। বিশেষ করে বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার একমাত্র মেয়ে  সারায়াকে কেমন দেখতে তা নিয়ে আগ্রহের শেষ নেই। দ্বিতীয়বার মা হতে চলেছেন কিয়ারা কিন্তু তাঁরা এখনও মেয়ের ছবি প্রকাশ্যে আনেননি। তবে এবার জয়পুর বিমানবন্দরে ক্যামেরাবন্দি হল ছোট্ট সারায়া। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।  একরত্তির মুখের সামান্য ঝলক দেখেই উচ্ছ্বাসে ভাসছেন অনুরাগীরা। কার মত দেখতে হয়েছে  তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। 

সম্প্রতি জয়পুর বিমানবন্দরে মেয়েকে সঙ্গে নিয়ে দেখা যায় সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীকে। বিমানবন্দরের ভিতরে ঢোকার সময় সিদ্ধার্থের কোলে ছিল তাঁদের ছোট্ট মেয়ে । অন্যদিকে, ক্যামেরার সামনে মেয়ের মুখ যাতে ধরা না পড়ে, তার জন্য তৎপর হয়ে ওঠেন কিয়ারা। দ্রুত মেয়ের মুখ আড়াল করার চেষ্টা করেন অভিনেত্রী। কিন্তু তার আগেই ক্যামেরায় ধরা পড়ে যায় খুদের মুখের সামান্য ঝলক। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুন:  ‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

উল্লেখ্য, শুরু থেকেই মেয়ের ব্যক্তিগত পরিসর নিয়ে যথেষ্ট সচেতন সিদ্ধার্থ ও কিয়ারা। মেয়ের জন্মের পর থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে তার কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। এমনকী পাপারাৎজিদের ক্যামেরা থেকেও সারায়াকে দূরে রাখার চেষ্টা করেছেন এই তারকা দম্পতি। ফলে বিমানবন্দরের এই ভিডিও ঘিরে স্বাভাবিকভাবেই বেড়েছে অনুরাগীদের কৌতূহল। ২০২৫ সালের ১৫ জুলাই কন্যাসন্তানের বাবা-মা হন সিদ্ধার্থ ও কিয়ারা। পরবর্তীতে মেয়ের নাম জানান তাঁরা। সারায়া মালহোত্রা নামেই পরিচিত সে। চলতি বছরের ৭ অক্টোবর সমাজমাধ্যমে একটি বিশেষ পোস্টের মাধ্যমে দ্বিতীয়বার বাবা-মা হতে চলার সুখবরও ভাগ করে নেন দম্পতি। পোস্টে ছোট্ট মোজার ছবি দিয়ে তাঁরা লেখেন, আবারও জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছেন তাঁরা। তাঁদের পরিবারে নতুন অতিথির অপেক্ষায় এখন অনুরাগীরাও।

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’,-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম