প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রশাসনের চেয়ারে বসে শুধু নির্দেশ দেওয়া নয়, কৃষকের কষ্ট অনুভব করতে এবার সোজা মাঠে নেমে পড়লেন জেলাশাসক। কৃষকদের সঙ্গে কথা বলার পাশাপাশি হাতে কাস্তে তুলে নিয়ে নিজেই ধান কাটতে শুরু করলেন তিনি। জেলাশাসকের এমন উদ্যোগ  সকলের প্রশংসা কুড়িয়েছে। তবে শুধু ধান কাটা নয়, কৃষকদের পরিশ্রমের প্রতি সম্মান জানানোর পাশাপাশি পরিবেশ রক্ষার গুরুত্বপূর্ণ বার্তাও দিলেন তিনি। জেলাশাসকের এই ব্যতিক্রমী উদ্যোগ যেন মনে করিয়ে দিল, অন্নদাতার ঘামেই বেঁচে থাকে গোটা দেশ। আর সেই কৃষকের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রয়োজন হয় না কোনও পদমর্যাদার। 

ঘটনাটি উত্তরপ্রদেশের সোনভদ্রের।  জেলাশাসক চর্চিত গৌড়ের (Charchit Gaur)  অভিনব উদ্যোগ সকলের নজর কেড়েছে। বুধবার (১৮ নভেম্বর) রবার্টসগঞ্জ তহসিলের বিচ্ছি গ্রামের কৃষক রাজু কুমার মৌর্যের জমিতে পৌঁছে যান তিনি। সেখানে কৃষকের সঙ্গে মাঠে নেমে নিজের হাতে কাস্তে দিয়ে ধান কাটেন।  আসলে সরকারি ক্রপ কাটিং বা ফসল কাটার পরীক্ষামূলক প্রক্রিয়ায় অংশ নিতেই তাঁর এই উদ্যোগ। কৃষিজমিতে উৎপাদিত ফসলের পরিমাণ কত, তা নির্ধারণের জন্য নির্দিষ্ট জমির অংশ থেকে ধান কেটে তার ওজন করা হয়। সেই প্রক্রিয়ায় নিজেই অংশ নেন জেলাশাসক। 

আরও পড়ুন: বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

জানা গিয়েছে, ক্রপ কাটিংয়ের জন্য ০.০০৪৩ হেক্টর (৪৩.৩) বর্গমিটার জমি নির্বাচন করা হয়েছিল। ওই নির্দিষ্ট জমির ধান কাটার পর ওজন করে পাওয়া যায় মোট ২১.৮৮০ কেজি ধান। এই পরিসংখ্যানের ভিত্তিতেই জমির ফসল উৎপাদনের হার নির্ধারণ করা হয়। তবে এই উদ্যোগের মধ্য দিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জেলাশাসক। ফসল কাটার পর জমিতে অবশিষ্ট খড় না পোড়ানোর জন্য কৃষকদের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তাঁর কথায়, খড় পোড়ানোর ফলে পরিবেশ দূষিত হয়, বাতাসের গুণমান নষ্ট হয় এবং জমির উর্বরতাও কমে যায়। পাশাপাশি অতিরিক্ত কৃষিজাত পণ্য, শস্য কিংবা পশুখাদ্য থাকলে সেগুলি সরকারি গোশালায় দান করার আহ্বানও জানিয়েছেন।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা