বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকায় মিড টার্ম নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের দলের ভরাডুবির পর চাঙ্গা হয়েছিল ভারতীয় শেয়ার বাজার। বেশ কিছুদিন ধরে শেয়ার মার্কেটে ছিল গ্রিন জোনে। ভালই লক্ষ্মীলাভ হয়েছিল বিনিয়োগকারীদের। কিন্তু আজ, বুধবার সেই চিত্রের কিছুটা পরিবর্তন হল। এদিন সকালেই রেড জোনে ছিল ভারতীয় শেয়ার বাজার। সেনসেক্স ১৪০ পয়েন্ট এবং নিফটি ৩০ পয়েন্ট নিচে নেমেছিল বাজার খোলার সময়ে। দিনশেষে সেনসেক্স ৫০০ পয়েন্ট এবং নিফটি ১৫০ পয়েন্ট পড়ে রেড জোনেই বন্ধ হয়েছে। যার ফলে কপালে চিন্তার ভাঁজ বিনিয়োগকারীদের। আজ, বুধবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স ৫০০.৩৮ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে ৮২,০৩১.৮১ পয়েন্টে নেমে দাঁড়ায়। অন্যদিকে, নিফটি সূচক ১৫৯.৪৫ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমে ২৫,২২৭.৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

আরও পডুন: ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

ভোগ্যপণ্য ও ধাতু সংক্রান্ত শেয়ারগুলি এদিন খারাপ পারফরম্যান্স দেখিয়েছে। বুধ সকালে ব্যাঙ্কিং সেক্টরগুলি ডাউন ছিল। তবে পরে বেলা গড়াতে সেগুলি গ্রিন জোনে ফিরে আসে। কিন্তু ধাতু সংক্রান্ত শেয়ারে পতনের জন্য এদিন ধাক্কা খেল ভারতীয় শেয়ার মার্কেট। সঙ্গে এশিয়ার বৃহৎ শেয়ার মার্কেটগুলি এদিন খারাপ পারফরম্যান্স দেখিয়েছে। চিনের সাংহাই এসএসই কম্পোজিট ও হংকং-য়ের শেয়ার মার্কেটে একাধিক স্টকে ধস নামে। তাই তার প্রভাব পড়েছে ভারতের বাজারে। এশিয়ার বাজারগুলি অস্থির থাকায় বিনিয়োগকারীরা উচ্চস্তরে মুনাফা তুলে নেওয়া (প্রফিট বুকিং) শুরু করে। যার নেতিবাচক প্রভাব পড়ে সরাসরি বাজারে। সঙ্গে মধ্য়প্রাচ্য নতুন করে উত্তপ্ত হওয়ায় প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। তবে এই পরিস্থিতি সাময়িক, দ্রুত কাটিয়ে উঠে ফের গ্রিন জোনে ফিরবে ভারতের শেয়ার মার্কেট। মত বিশেষজ্ঞদের।

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র