তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রহস্যজনক অগ্নিকাণ্ড মুহাম্মদ ইউনূসের বাড়িতে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১ টা নাগাদ চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকার তাঁর পৈতৃক বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারাই আগুন নিভিয়ে ফেলে। তবে কীভাবে সেখানে আগুন লাগল, নেপথ্যে কারও হাত রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আগামী মাসেই বাংলাদেশ ফিরতে পারেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। এই ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সে দেশের রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন এলাকায় আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের মিছিল ও বিক্ষোভ ঘিরে অশান্তির খবর সামনে আসছে। বুধবার রাতেই পিরোজপুরে শেখ হাসিনার সরকারের প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী তথা আওয়ামি লিগ নেতা শ ম রেজাউল করিমের বাড়িতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। অন্যদিকে, আওয়ামী লিগের মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে নড়াইল ও ফরিদপুরে অন্তত তিন জন বিএনপি কর্মীর মৃত্যুর অভিযোগও সামনে এসেছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতির মধ্যেই ইউনূসের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক জানিয়েছেন, আগুন দেখতে পেয়ে পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন এবং আগুন নিভিয়ে দেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। বাড়িটির আশপাশে নিয়মিত পুলিশি টহল ছিল বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে ওই এলাকায় নজরদারিও বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

জানা গিয়েছে, মুহাম্মদ ইউনূসের আদি পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে পাঁচলাইশ আবাসিক এলাকায় এই বাড়ি তৈরি হয়েছিল। ইউনূসের শৈশব ও কৈশোরের একটা বড় অংশ কেটেছে এই বাড়িতেই। বর্তমানে বাড়ির গ্যারেজটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে বাড়িতে আগুন লাগার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, কয়েক দিন আগেই চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাঙ্কের দুটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার সঙ্গে বুধবার রাতের অগ্নিকাণ্ডের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আপাতত আগুন লাগার প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্তের দিকেই নজর রয়েছে।

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা