বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্যকে বড় পর্দায় নতুন ভাবে তুলে ধরার এই ছবি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল প্রথম থেকেই। এ বার আয়ের অঙ্কেও তৈরি হল নতুন নজির। মুক্তির মাত্র ১৪ দিনের মাথায় বিশ্বজুড়ে ১৫০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গেল রণবীর কাপুর অভিনীত এই ছবি। ভারতীয় ছবির বক্স অফিসের ইতিহাসে জায়গা করে নিল ‘রামায়ণ’। 

গত ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। ১৪ দিনের মাথায় বিশ্বজুড়ে ছবির মোট আয় দাঁড়িয়েছে ১৫১৯.০৫ কোটি টাকা। এর মধ্যে বিদেশের বাজার থেকেই এসেছে প্রায় ৫১০ কোটি টাকা। শুধু বুধবারেই বিদেশের বাজারে ছবিটির আয় ৮ কোটি টাকা। অন্যদিকে, দেশের বাজারে মোট আয় ১০০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।  মুক্তির ১৪তম দিনে দেশের প্রেক্ষাগৃহে ছবিটির নিট আয় হয়েছে ২৩.২০ কোটি টাকা। ওই দিন মোট ২২,২৮৯টি শোয়ে প্রদর্শিত হয়েছে ছবিটি। হিন্দি সংস্করণ থেকে এসেছে সর্বাধিক ১৬.৫০ কোটি টাকা। এছাড়া মালয়ালম, কন্নড়, তামিল ও তেলুগু সংস্করণ থেকেও উল্লেখযোগ্য আয় হয়েছে।

আরও পড়ুনঃ ‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ছবিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর । সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সানি দেওল, রবি দুবে ও লারা দত্ত। প্রায় ৪০০০ কোটি টাকার বিপুল বাজেটে তৈরি হয়েছে ছবিটি।

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

গ্যাসের সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন, ঝলসে মৃত্যু মা ও দুই মেয়ের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

বঙ্গোপসাগরে শক্তিশালী আকভান, ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন

১.৭২ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেসহ বাজারে এল Xiaomi Smart Band watch

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা