দোলের আগে পুলিশি অভিযানে উদ্ধার বিপুল অবৈধ মদ

দোলর আগে মালদা জেলার বেশ কিছু জায়গায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী মদসহ চার জনকে পাকড়াও করল পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোল উৎসবের প্রাক্কালে মালদা জেলার বেশ কিছু জায়গায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী মদসহ চার জনকে গ্রেফতার করল মালদা মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর বৃহস্পতিবার সকালে মানিকচক থানার সেকেন্ড অফিসার কাজল কুমার দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।

মালদার মানিকচকের কামালপুর এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে অবৈধ মদ-সহ গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি এদিন মালদার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে আরো একজনকে অবৈধ মদ-সহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ধৃত দুই জনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মালদা জেলা আদালতে পাঠানো হয় পুলিশের তরফে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ধীরেন মন্ডল এবং রামকৃষ্ণ মন্ডল। ধীরেন কামালপুর এলাকার বাসিন্দা। কা্মালপুরে অভিযান চালিয়ে মদ-সহ তাকে পাকড়াও করে পুলিশ। অপর ধৃত রামকৃষ্ণ মন্ডলের বাড়ি দক্ষিণ চন্ডীপুর এলাকায়। মালদার মথুরাপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে দুই  জনের কাছ থেকে প্রায় ১০০ বোতল দেশী-বিদেশী মদ উদ্ধার হয়। সমস্ত মদ অবৈধভাবে মজুত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিসের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশের এই সাফল্য বলে জানানো হয়েছে।

অন্যদিকে বুধবার রাতে মালদার ইংরেজবাজার থানার পুলিশ বেশ কিছু জায়গায় অভিযান চালায়। এদিন ইংরেজবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি মদ-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে মালদা জেলার মহদিপুর ও রথবাড়ি এলাকায় অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। দুই জায়গা থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ উদ্ধার করেন তদন্তকারীরা। দুইজনকে গ্রেফতার করার পর ধৃতদের বৃহস্পতিবার মালদা আদালতে পেশ করা হয়েছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL