দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডের একদা ‘ডন’ দাউদ ইব্রাহিমের সঙ্গে জড়িত বেআইনি নির্মাণ ভাঙার কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। দক্ষিণ মুম্বইয়ের ভেন্ডি বাজার এলাকায় দাউদের একটি ভবন ভাঙার কাজ চলছিল। বৃহস্পতিবার সেই মামলায় হস্তক্ষেপ করে আদালত। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ওই সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। ফলে আপাতত বন্ধ থাকছে ভাঙার কাজ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম সি ত্রিপাঠী এবং বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। আদালতে বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি) জানায়, বৃহস্পতিবার সকালেই ওই ভবনের একাংশ ভাঙার কাজ শুরু হয়েছে। এর পরেই বিচারপতিরা স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। মামলাটির সঙ্গে একাধিক বিতর্কিত বিষয় জড়িয়ে রয়েছে বলে জানায় আদালত। আগামী ২৫ নভেম্বর দুপুর ৩টেয় ফের শুনানির দিন ধার্য করা হয়েছে। পাশাপাশি মামলায় মহারাষ্ট্র সরকারকেও পক্ষ করার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ভেন্ডি বাজারের পাকমোডিয়া স্ট্রিটে অবস্থিত ‘হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা’ নামে ওই ভবনটি দাউদের পুরনো বাসস্থান হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

১৯৮৬ সালে ভারত ছাড়ার আগে পরিবারের সঙ্গে সেখানেই থাকতেন তিনি বলে জানা যায়। ১৬২ বছরের পুরনো ভবনটিকে বিপজ্জনক ও জীর্ণ ঘোষণা করেছিল পুরসভা। ভেন্ডি বাজারের পুনর্নির্মাণ প্রকল্পের সঙ্গেও জড়িত ওই সম্পত্তি। তবে আইনি জটিলতা এবং স্থানীয়দের আপত্তির জেরে ভবন ভাঙা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আপাতত ২৫ নভেম্বরের শুনানির দিকেই নজর সবার।

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান