‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: চোরবাগান সর্বজনীনে জখমদের বেসরকারি হাসপাতালে স্থানান্তর এবং জরুরি বিভাগে ওষুধের অভাব নিয়ে মুখ খুলেছিলেন আট জন ইন্টার্ন। সেই ঘটনায় তাঁদের শোকজ করেছিল কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ, বুধবার কলেজ কাউন্সিলের বৈঠকে ওই শোকজ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা থেকে সরে আসেন অধ্যক্ষ। তারপরেই শোকজ প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিল। গতকাল, বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে ঘেরাও। এমনকি হামলার ঘটনাও ঘটে। সেই বিষয়ে কড়া স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অধ্যক্ষকে ঘেরাও ও কলকাতা মেডিক্যাল কলেজে অশান্তি পাকানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেন তিনি। আজ, বৃহস্পতিবার পুরো বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘১০-১৫ জন মাওবাদী মানসিকতার পড়ুয়া এই কাজ করেছে। গতকাল, রাতে নকশালপন্থীরা কলকাতা মেডিক্যালে কলেজে তাণ্ডব চালিয়েছে। সমস্ত ঘটনার ফুটেজ সিসিটিভিতে রয়েছে। পরিষেবা বন্ধ করে কোনও আন্দোলন বরদাস্ত করা হবে না।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘মেডিক্যাল কলেজে রাজনীতি করা চলবে না। ডিএসও হামলা চালিয়েছে। সব প্রমাণ রয়েছে। কয়েকজন ইন্টার্ন-দের জন্য আমাদের চিকিৎসকদের মাথা নিচু হয়েছে। অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে অধ্যক্ষকে। এঁরা মানসিকভাবে মাওবাদী। নকশালরা হাসপাতালে অরাজকতা চায়। পাথর ছোড়া হয়েছে। গায়ে হাত তোলা হয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে। বলেছে, চামড়া গুটিয়ে নেব। সবটা তদন্ত করে দেখা হবে। চার সদস্যের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছি। তাঁদের সাহায্য করবেন ডিসি সেন্ট্রাল। কিছু মানুষ আছে, যাঁরা রাজ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে। সেটা হতে দেওয়া যাবে না।’

আরও পডুন: অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

মেডিক্যাল কলেজ সূত্রে খবর, বুধবার রাতে হাসপাতাল চত্বর ছাড়ার আগে পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জানান অধ্যক্ষ ইন্দ্রনীল। সাদা কাগজে লেখা ওই অভিযোগে তিনি জানান, ঘেরাও চলাকালীন একদল বহিরাগত মেডিক্যাল কলেজের ভিতরে ঢুকে ভাঙচুর চালিয়েছে। অন্য দিকে, বুধবারের ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বউবাজার থানার পুলিশ।

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

বল ট্যাম্পারিং কাণ্ডে বিপাকে প্যাট কামিন্স, অজি অধিনায়ককে বাড়িতে ঘিরে ধরল সাংবাদিকরা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান