ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানেই বর্ণাঢ্য শোভাযাত্রা আর প্রতিমা নিরঞ্জনকে ঘিরে উন্মাদনা। তবে প্রতিমা বিসর্জনের আগে এই শহরে আরও এক বিশেষ আকর্ষণ রয়েছে, তা হল ঘট বিসর্জন। দীর্ঘদিনের এই প্রথা শুধু ধর্মীয় রীতি নয়, কৃষ্ণনগরবাসীর কাছে আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বৃহস্পতিবার সকাল থেকেই সেই ঘট বিসর্জনকে কেন্দ্র করে উৎসবের মেজাজে মেতে উঠেছে গোটা শহর। 

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান যদি ফাইনাল হয়, তাহলে ঘট বিসর্জন নিঃসন্দেহে সেমিফাইনাল। পুজোর দশমীর সকাল থেকেই বিভিন্ন বারোয়ারির মঙ্গলঘট নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাক, বাজনা, সুসজ্জিত ট্যাবলো এবং নানা ধরনের শিল্পকর্মের মাধ্যমে নিজেদের মঙ্গলঘট প্রদর্শন করে পুজো কমিটিগুলি। সকাল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শেষ হতে অনেক সময় বিকেল গড়িয়ে যায়। এই শোভাযাত্রার অন্যতম বিশেষত্ব হল, প্রতিটি বারোয়ারি তাদের ট্যাবলোর মাধ্যমে সমকালীন বিভিন্ন বিষয় তুলে ধরে। স্থানীয় ঘটনা থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে শিল্পের মাধ্যমে। অনেক ক্ষেত্রেই শোভাযাত্রার আগে নিজেদের ট্যাবলোর বিষয়বস্তু গোপন রাখেন উদ্যোক্তারা। ফলে দর্শনার্থীদের মধ্যেও বাড়তি কৌতূহল তৈরি হয়। হাতারপাড়া বারোয়ারির ঘট বিসর্জন এই উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ঘট বিসর্জনের পাশাপাশি রয়েছে আরও একটি বিশেষ রীতি। শোভাযাত্রার সঙ্গে বেয়ারারা কাঁধে করে দেবীকে নিয়ে যান রাজবাড়িতে। সেখান থেকে নির্দিষ্ট পথ ধরে জলঙ্গি নদীতে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে তার আগে বিভিন্ন বারোয়ারির মঙ্গলঘটও শোভাযাত্রা করে নদীর ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয়। বাংলার অন্যত্র এমন প্রথা দেখা যায় না বলেই কৃষ্ণনগরের এই আয়োজন বিশেষ পরিচিতি পেয়েছে।

 

আরও পড়ুনঃ কলকাতাতে বিয়ে, কালিম্পং-য়ে বৌভাত, মিমির বিয়েতে রাজকীয় আয়োজন

এদিকে, এবছর ঘট বিসর্জন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। পুজো নিয়ে সমন্বয় সভায় পুলিশ প্রশাসনের তরফে আগেভাগে বিসর্জন পর্ব শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো প্রস্তুতি নিয়েছে বিভিন্ন পুজো কমিটি। গোটা শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছে। যদিও বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টিও পড়ছে।  তবুও উৎসাহে ভাটা পড়েনি দর্শনার্থীদের। চাষাপাড়া বারোয়ারি পুজো কমিটির যুগ্ম সম্পাদক কেষ্ট পাল বলেন, ‘ঘট বিসর্জন কৃষ্ণনগরের মানুষের কাছে আলাদা আবেগ। আমরা আগের পরম্পরা ও ঐতিহ্য মেনে প্রতি বছর ঘট বিসর্জন করি। এই শোভাযাত্রা দেখতে প্রচুর মানুষ আসেন। দিন দিন সেই সংখ্যা বাড়ছে’।

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

গোপালগঞ্জে বিএনপি সাংসদের বাড়িতে হামলা, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহতের সংখ্যা বেড়ে ৪

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান