ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’। এবারে তার ল্যান্ডফলের পালা। আর সেই ল্যান্ডফলের জেরেই বিপদ বাড়বে বাংলার। অন্ধ্রপ্রদেশের দিকে না গিয়ে ওড়িশার পুরী হয়ে পশ্চিমবঙ্গের খুব কাছ পর্যন্ত আসবে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা তথা দক্ষিণবঙ্গ। সেই বিষয়ে আজ, বৃহস্পতিবার দুপুরে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে এদিন সকাল থেকেই মাঝারি কখনও কখনও ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে। হাওয়া অফিস জানাচ্ছে বৃহস্পতি রাত থেকে সেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আরও বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার ফলে অনেক এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। আজ, বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। অতি ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। আগামিকাল শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়ায়। আগামিকাল, শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে।

আরও পডুন: জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এদিন দুপুরে আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী জানা যাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর অবস্থান। এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরের উত্তর দিকে এগোচ্ছে। সমুদ্রে আপাতত তার গতি ঘন্টায় ১৫ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কলিঙ্গপত্তনম থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব, ওড়িশার গোপালপুর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ, পুরী থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ এবং তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৯০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বে অবস্থান করছে ‘আকভান’। দক্ষিণ ওড়িশার উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশ গোপালপুরের পূর্ব দিক দিয়ে আগামিকাল শুক্রবার দুপুর ১২টা নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টি চলবে।

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

বিকেলের জলখাবারে বানিয়ে ফেলুন মিনি চিজি পকেট দোসা, রইল সহজ রেসিপি

মাত্র ৪ বছরেই শুদ্ধ উচ্চারণে গায়ত্রী মন্ত্র পাঠ প্রিয়াঙ্কা কন্যার, মুগ্ধ নেটদুনিয়া

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা