চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘আকভান’। তার প্রভাবে ওড়িশা থেকে বাংলা সর্বত্র চলছে বৃষ্টি। ওড়িশার উপকূল এলাকায় অতি ভারী বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার রাত থেকেই দুর্যোগ আরও বাড়বে, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আর সেই কথা মাথাতে রেখেই একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। তালিকায় রয়েছে শালিমার-পুরী, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেন।

বাতিল হয়েছে যে দূরপাল্লার ট্রেনগুলি-

১৯ নভেম্বর বাতিল: ১২৮৮১ শালিমার–পুরী এক্সপ্রেস এবং ১৮০১৭ ভঞ্জপুর–পুরী এক্সপ্রেস।

২০ নভেম্বর বাতিল করা হয়েছে: ১৮৪০১ বাংরিপোসি–পুরী এক্সপ্রেস

২২৮৯৫/২২৮৯৬ হাওড়া–পুরী–হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস

৬৮৪৪১ জলেশ্বর–পুরী মেমু

৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৭/৬৮১৮৮ ও ৬৮১৮৯/৬৮১৯০ বালেশ্বর–গোপীনাথপুর নীলগিরি–বালেশ্বর মেমু

৬৮৪৪২- পুরী-জলেশ্বর মেমু

৬৮১২৯/৬৮১৩০- টাটানগর-বাদামপাহাড়-টাটানগর মেমু

২০৮৯১/২০৮৯২- টাটানগর-ব্রক্ষ্মপুর-টাটানগর বন্দে ভারত

৬৮১৮০- বাড়িপাদা-বালেশ্বর মেমু

আরও পডুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

এছাড়াও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য বেশ কিছু ট্রেনের সময়সূচির বদল করা হয়েছে। আজ, ১৯ নভেম্বর রাত সাড়ে ১০টায় হাওড়া থেকে ছাড়ার কথা ছিল ১২৮৩৭ হাওড়া–পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের। সেই ট্রেনটি নির্ধারিত সময়ের পরিবর্তে ২০ নভেম্বর অর্থাৎ এদিন গভীর রাত ২টো ৩০ মিনিটে ছাড়বে। ১২৮৬৩ হাওড়া-এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস নির্ধারিত সময়ের ৩ ঘন্টা দেরিতে ছাড়বে। রাত ১০টা ৩৫ মিনিটে ছাড়ার কথা ছিল ওই ট্রেনটির। ১২৮৩৯ হাওড়া-এমএএস মেল রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়ার বদলে ২ ঘন্টা ৩০ মিনিট দেরিতে ছাড়বে। ০৮০৪৫ শালিমার-চরলাপল্লী স্পেশাল ট্রেনও দেরিতে ছাড়বে। এমনটাই জানাচ্ছে দক্ষিণ-পূর্ব রেল।

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

দাউদ ইব্রাহিমের সম্পত্তি ভাঙার উপর স্থগিতাদেশ জারি করল বম্বে হাইকোর্ট

অগ্নিনির্বাপণ ব্যবস্থায় ‘ফেল’ অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস, NOC দিল না দমকল

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা