গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

Share:

নিজস্ব প্রতিনিধি: কত বছরের পুরনো গাড়ি বা বাইক আপনার? যানবাহনের পলিউশন বা দূষণ সার্টিফিকেট করা আছে তো? কারণ গাড়ির PUC সার্টিফিকেট পুনর্নবীকরণের বিষয়ে বেশ কিছু নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, ৬ বছর পর্যন্ত পুরনো ব্যক্তিগত BS-VI গাড়ির PUC সার্টিফিকেট তিন বছর অন্তর পুনর্নবীকরণ করতে হবে। ছ’বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো গাড়ির ক্ষেত্রে নিয়মে বদল করা হয়েছে। ৬-১০ বছর পর্যন্ত চারচাকা বা দু-চাকার গাড়ির ক্ষেত্রে প্রতি বছর দূষণ সার্টিফিকেট পুনর্নবীকরণ করতেই হবে। আর ১০ বছরের বেশি পুরনো গাড়ি বা বাইকের ক্ষেত্রে প্রতি ৬ মাস অন্তর PUC সার্টিফিকেট করতেই হবে। অর্থাৎ যত পুরনো গাড়ি তত বেশি দূষণ সার্টিফিকেট। নতুন নিয়মে তেমনটাই পরিষ্কার হয়ে যাচ্ছে।

বাণিজ্যিক কাজে ব্যবহৃত BS-VI গাড়ির ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হয়েছে। ৬ বছর পর্যন্ত পুরনো BS-VI বাণিজ্যিক গাড়ির PUC বা দূষণ সার্টিফিকেটের মেয়াদ হবে দু’বছর। আগে ছিল এক বছর। ছ’বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত পুরনো বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে প্রতি বছর সার্টিফিকেট নবীকরণ করতে হবে। আগেও একই নিয়ম ছিল। ১০ বছরের বেশি পুরনো বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে আগের মতোই প্রতি ছ’মাস অন্তর PUC সার্টিফিকেট বাধ্যতামূলক।

আরও পডুন: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

নতুন নিয়ম কার্যকরের সময়: আপনার চারচাকা বা বাইকের যদি আগে থেকেই কোনও বৈধ PUC সার্টিফিকেট থেকে থাকে, তবে সেটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পুরনো নিয়মই বহাল থাকবে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর প্রথমবার পুনর্নবীকরণের সময় থেকে এই বর্ধিত বা পরিবর্তিত মেয়াদ প্রযোজ্য হবে।

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন