ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চাকরির সন্ধানে থাকা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কৃষিক্ষেত্রে কাজ করতে আগ্রহী প্রার্থীদের জন্য বড় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাগ্রিকালচারাল সায়েন্টিস্টস রিক্রুটমেন্ট বোর্ড (ASRB)। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিতে (KVK) মোট ১,৩৯৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (T-3) এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (T-4) পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 শূন্যপদ 

ASRB-এর এই নিয়োগে মোট ১,৩৯৩টি পদ রয়েছে। এর মধ্যে—

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (T-3): ১,২৫৪টি পদ।
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (T-4): ১৩৯টি পদ।

শিক্ষাগত যোগ্যতা 

পদ ও বিভাগ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। 

কৃষি বিভাগ:Agriculture, Horticulture, Agricultural Engineering, Biotechnology, Food Science-সহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।

সোশ্যাল সায়েন্স:Home Science অথবা Community Science-এ স্নাতক ডিগ্রি।

অ্যানিম্যাল সায়েন্স:Bachelor of Veterinary Science and Animal Husbandry (B.V.Sc. & A.H.)।

ফিশারিজ সায়েন্স:Bachelor of Fisheries Science (B.F.Sc.)।

সিভিল ইঞ্জিনিয়ারিং:B.Tech/B.E অথবা তিন বছরের ডিপ্লোমা।

ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং:সংশ্লিষ্ট বিষয়ে B.Tech/B.E অথবা তিন বছরের ডিপ্লোমা।

লাইব্রেরি সায়েন্স:Library Science অথবা Library and Information Science-এ স্নাতক ডিগ্রি।

ইনফরমেশন টেকনোলজি: BCA, Computer Science বা IT-তে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বয়সসীমা 

এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। ১৭ ডিসেম্বর ২০২৬ তারিখের ভিত্তিতে বয়স গণনা করা হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে।SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর।OBC (Non-Creamy Layer) প্রার্থীদের জন্য ৩ বছর।PwBD প্রার্থীদের জন্য সর্বোচ্চ ১০ বছর।

বেতন 

নিয়োগপ্রাপ্তদের বেতন সপ্তম পে কমিশনের নির্ধারিত পে-লেভেল অনুযায়ী দেওয়া হবে।Technical Assistant (T-3): পে-লেভেল ৫, মাসিক বেতন ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা।Senior Technical Assistant (T-4):পে-লেভেল ৬, মাসিক বেতন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।

কীভাবে হবে নিয়োগ?

প্রার্থীদের বাছাই করা হবে দুটি ধাপে কম্পিউটার বেসড পরীক্ষার মাধ্যমে। প্রথমে Preliminary Examination এবং পরে Mains Examination দিতে হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে বসার সুযোগ পাবেন। এরপর প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা হবে। 

কীভাবে আবেদন করবেন?

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তার জন্য প্রথমে ASRB-এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে। এরপর Centralized Combined Examination-2026-এর আবেদন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। নিজের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। 

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

ফাইনালের আগে সেমিফাইনাল! কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর ঘট বিসর্জন ঘিরে উৎসবের আমেজ

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

হানিমুনে গিয়ে অগ্নিদগ্ধ, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন