বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক ধাক্কায় অনেকটাই কমেছে দুই মূল্যবান ধাতুর দাম। ১০ গ্রাম সোনার দাম কমেছে প্রায় ১১ হাজার টাকা। অন্যদিকে, কেজিতে রুপোর দামও কমেছে প্রায় ২০ হাজার টাকা। তাই যাঁরা বিয়ের জন্য বা উপহার দেওয়ার জন্য গয়না কেনার পরিকল্পনা করছেন, তাঁদের কাছে  এটা বড় স্বস্তির খবর। আজ শনিবার (২১ নভেম্বর) কলকাতায় নতুন করে দাম কমল নাকি কিছুটা বাড়ল দেখে নিন এক নজরে। 

শনিবার কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২২ হাজার ১৩০ টাকা। এই দাম শুক্রবার (২০ নভেম্বর) ছিল ১ লক্ষ ২২ হাজার ৮০০ টাকা। অর্থাৎ আজও ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬৭০ টাকা। অন্যদিকে শুক্রবার ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ছিল ১০ গ্রাম ১ লক্ষ ১২ হাজার ৫৬৭ টাকা। আজ শনিবার সেই দাম রয়েছে ১ লক্ষ ১১ হাজার ৯৫৩ টাকা। অর্থাৎ একদিনে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম কমেছে ৬১৪ টাকা। টানা কয়েকদিন সোনার দাম কম হওয়ার মুখ হাসি ফুটেছে মধ্যবিত্তের।  

আরও পড়ুন: ১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

তবে সোনার দাম কিছুটা কমলেও আজ রুপোর দাম কিছুটা বেড়েছে। শনিবার কলকাতায় ৯৯৯ বিশুদ্ধ রুপোর দাম  প্রতি কেজি ১ লক্ষ ৪৯ হাজার ১২০ টাকা। শুক্রবার দাম ছিল প্রতি কেজিতে  ১ লক্ষ ৪৮ হাজার ২৪০ টাকা। অর্থাৎ বিশুদ্ধ রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ৮৪০ টাকা। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনা ও রুপোর দাম। সেই সময় ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লক্ষ ৯৩ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা ছুঁয়েছিল। বর্তমানে সেই তুলনায় অনেকটাই কমেছে দুই ধাতুর দাম। 

 

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি