কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইদুর দৌড়ের জীবনে সময়ের বড় অভাব। সকাল থেকে রাত পর্যন্ত কাজের ব্যস্ততা, সংসারের দায়িত্ব আর হাজারো চাপের মাঝে নিজের জন্য একটু সময় বের করাই যেন দুষ্কর। দূরে কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়ায় ছুটি আর সময়ের অভাব। কিন্তু হাতে যদি থাকে মাত্র একটা দিন, তাহলেও মন ভাল করার মতো ছোট্ট একটা ভ্রমণ সম্ভব। কলকাতা থেকে প্রাইভেট গাড়িতে মাত্র তিন ঘণ্টার পথ। আর ট্রেনে গেলে বড়জোর চার ঘণ্টা। গন্তব্যে পৌঁছেই যেন সময়ের চাকা পিছিয়ে যাবে কয়েকশো বছর। চারপাশে ছড়িয়ে ইতিহাসের গন্ধ, পুরনো জমিদারির আভিজাত্য আর নীলচাষের স্মৃতি। একদিনের ছুটিতে ইতিহাসের অলিগলিতে হারিয়ে যেতে চাইলে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের  চকদিঘী জমিদার বাড়ি থেকে। 

কোথায় এই চকদিঘি রাজবাড়ি?

পূর্ব বর্ধমানের চকদিঘীতে রয়েছে এই জমিদার। ইতিহাস, ঐতিহ্য আর বাংলার প্রাচীন জমিদারি সংস্কৃতির এক অনন্য ঠিকানা। কলকাতার কোলাহল থেকে দূরে এই জায়গায় পৌঁছলেই বদলে যাবে চারপাশের পরিবেশ। শহরের ব্যস্ততা পেরিয়ে এখানে মিলবে অন্যরকম এক শান্তি। শুধুই নিরিবিলি পরিবেশ নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা কয়েকশো বছরের ইতিহাসের সাক্ষী হতে  পারবেন।

রাজবাড়ির আনাচে-কানাচে জমিদারির আভিজাত্য

একসময় চকদিঘি রাজবাড়ি ছিল আভিজাত্য আর প্রতিপত্তির প্রতীক। জমিদার বাড়ির উঠোনে তখন সারাক্ষণ চলত লোকজনের আনাগোনা। হাতি-ঘোড়া, কর্মচারী, অতিথি আর নানা সামাজিক কর্মকাণ্ডে গমগম করত গোটা বাড়ি। দানধ্যান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জমিদার পরিবারের। বুন্দেলখণ্ডের মাটিতে শিকড় থাকা এই পরিবারের কয়েক প্রজন্ম বাংলার মাটিতে নিজেদের পরিচিতি তৈরি করেছিলেন। তাঁদের জনকল্যাণমূলক কাজ এবং ঐতিহ্যের ছাপ আজও বহন করে চলেছে এই রাজবাড়ি। 

নীলচাষের ইতিহাসের সাক্ষী

চকদিঘী ভ্রমণে  জমিদার পাশাপাশি পাশেই দেখতে পাবেন বাংলার নীলচাষের ইতিহাসেরও। একসময় ব্রিটিশ আমলে নীলকরদের অত্যাচার এবং জোর করে নীলচাষ করানোর ঘটনা বাংলার ইতিহাসে এক বেদনাদায়ক অধ্যায়। সেই নীলচাষের সঙ্গে সম্পর্কিত পুরনো স্থাপনার ভগ্নাবশেষ আজও অতীতের সাক্ষ্য বহন করে। সময়ের সঙ্গে অনেক কিছুই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও সেই ভগ্নপ্রায় স্থাপনার সামনে দাঁড়ালে ইতিহাসের এক কঠিন বাস্তবতার মুখোমুখি হবেন। 

কীভাবে যাবেন?

সড়কপথে

কলকাতা থেকে সড়কপথে গাড়ি নিয়ে চকদিঘির উদ্দেশে রওনা দিতে পারেন। সময় লাগতে পারে   তিন ঘণ্টা, যদিও যানজট ও রাস্তার পরিস্থিতির উপর তা নির্ভর করবে। কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে এসে মহেশ্বরপুর ব্রিজের ঠিক আগে বাঁদিকে নেমে ধনিয়াখালি যাওয়ার রাস্তা ধরুন। ধনিয়াখালি থেকে দশঘড়া মোড়মাথায় যান। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে রওনা দিন চকদিঘি জমিদার বাড়ির উদ্দেশ্যে। দশঘরা মোড়মাথা থেকে চকদিঘী জমিদার বাড়ির দুরত্ব প্রায় ৮ কিমি।    

ট্রেনে কীভাবে যাবেন? 

হাওড়া থেকে তারকেশ্বর: হাওড়া- তারকেশ্বর লোকাল ধরে নামতে হবে তারকেশ্বর স্টেশন। গোঘাট বা আরামবাগ লোকাল ধরেও এই লাইনে যেতে পারেন। এই দুটি ট্রেন ধরলেও নামতে হবে তারকেশ্বরেই। স্টেশন থেকে বেড়িয়ে বাসস্ট্যান্ড থেকে ধরতে হবে তারকেশ্বর-মেমারী ২২ নম্বর বাস। নামতে হবে চকদিঘী বাগানবাড়ি স্টপেজে। নেমেই বামহাতে পড়বে  চকদিঘি জমিদার বাড়ি। 

তাই হাতে যদি একদিনের ছুটি থাকে, আর মন যদি চায় শহরের একঘেয়েমি থেকে একটু মুক্তি, তাহলে চকদিঘী রাজবাড়ি হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের ঠিকানা। এখানে বেড়ানো মানে শুধু নতুন কোনও জায়গা দেখা নয়, বরং বাংলার ইতিহাস, জমিদারি সংস্কৃতি আর হারিয়ে যাওয়া সময়ের সঙ্গে কিছুটা সময় কাটানো।  

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট