মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষাক্ত মদ্যপানের জেরে ভয়াবহ পরিস্থিতি মণিপুরে। চণ্ডেল জেলায় সন্দেহজনক মদ্যপানের পর একের পর এক অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ১৮০-রও বেশি মানুষ। ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে গোটা জেলায়। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য দফতর ও প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মণিপুরের চণ্ডেল জেলার চাকপিকারং মহকুমা এবং সংলগ্ন এলাকায়।

গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে পরপর মৃত্যুর ঘটনা সামনে আসে। প্রথমে চণ্ডেল জেলা পুলিশের তরফে আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল। পরে পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়ে। জানা যায়, সন্দেহজনক ভেজাল মদ্যপানের জেরে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন ১৮০-র বেশি মানুষ। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিজা হাসপাতালের তরফে জানানো হয়েছে, প্রথম দিকে সেখানে ১৪০ জনকে ভর্তি করা হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাহায্য চাওয়া হয়েছে। অন্যদিকে, বাবিনা হাসপাতালেও বহু রোগী চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের কয়েকজন যে মদ পান করেছিলেন, তা প্রতিবেশী কাকচিং জেলার সুগনু থেকে ওই মদ আনা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এত মানুষের মৃত্যু হয়েছে, তা এখনও চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করা যায়নি। মিথানল বিষক্রিয়ার আশঙ্কাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

এদিকে, পরিস্থিতি পর্যালোচনা করতে হাসপাতালে যান মণিপুরের মুখ্যমন্ত্রী ওয়াই খেমচাঁদ সিং। চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে রোগীদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন তিনি। ঘটনার পিছনে কারা রয়েছে, তা চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, আপাতত স্থানীয়ভাবে তৈরি মদ কিংবা সন্দেহজনক উৎস থেকে কেনা কোনও মদ্যপান করা যাবে না। মদ খাওয়ার পর বমি, পেটে ব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তিতে সমস্যা কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট