‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘাত ও অস্থিরতার আবহে শান্তি প্রতিষ্ঠার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, বিভিন্ন দেশের মধ্যে সভ্যতাগত সম্পর্ক ও সাংস্কৃতিক সংযোগই বিশ্বশান্তি এবং পারস্পরিক সম্প্রীতির সবচেয়ে বড় নিশ্চয়তা। শুক্রবার (২০ নভেম্বর) দিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সিভিলাইজেশনাল ডায়ালগ ফোরামের উদ্বোধন করে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে, এই আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত রয়েছেন পাকিস্তানের জলবায়ু মন্ত্রী মুসাদিক মাসুদ মালিকও।  

২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিন দিন ধরে চলবে এই সম্মেলন। SCO-র সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক আদানপ্রদান, ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করাই এই আলোচনাসভার মূল উদ্দেশ্য। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে গোটা বিশ্বে যুদ্ধ ও অশান্তি নিয়ে আলোচনা যখন প্রাধান্য পাচ্ছে, তখন সভ্যতার সংযোগ নিয়ে আলোচনার আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ। তাঁর বক্তব্য, সাংস্কৃতিক সংযোগই বিশ্বশান্তির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হতে পারে। বৈঠকে প্রধানমন্ত্রী আরও জানান, নিরাপত্তা, অর্থনীতি এবং যোগাযোগের ক্ষেত্রে SCO ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবার সাংস্কৃতিক ও সভ্যতাগত সহযোগিতার মাধ্যমে সদস্য দেশগুলির মধ্যে সম্পর্ক আরও গভীর করার সুযোগ তৈরি হবে। এই মঞ্চ থেকে নতুন ভাবনা, সাংস্কৃতিক সহযোগিতার সম্ভাবনা এবং আন্তর্জাতিক স্তরে পারস্পরিক বোঝাপড়ার নতুন দিগন্ত খুলবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ভারতের ‘বসুধৈব কুটুম্বকম’ অর্থাৎ এক বিশ্ব এক পরিবার, এই সাংস্কৃতিক দর্শনের ওপর আলোকপাত করে মোদি বলেন, ভারতীয় সংস্কৃতি মানুষকে সমগ্র বিশ্বকে এক পরিবার হিসেবে দেখতে শেখায়। পাশাপাশি  প্রধানমন্ত্রী  এসসিও সদস্য দেশগুলোর জাদুঘর, গ্রন্থাগার এবং আর্কাইভে সংরক্ষিত সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলো হাজার হাজার বছরের মূল্যবান ঐতিহ্য রক্ষা করে, যার মধ্যে রয়েছে প্রাচীন পাণ্ডুলিপি, দুর্লভ বই, ঐতিহাসিক দলিল এবং প্রত্নবস্তু, যা দেশগুলোর ঐতিহাসিক সম্পর্কের বিভিন্ন দিক উন্মোচন করে। 

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ

মহাকাশে মানুষ পাঠানোর স্বপ্নে বাধা, ফের পিছোল গগনযানের উৎক্ষেপণ