মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। জয়পুর থেকে অ্যাম্বুল্যান্সে করে কোচবিহারে ফিরছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু বাড়ি পৌঁছনোর আগেই উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তাঁদের গাড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়ে যায় গাড়িটি। এই দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্সের চালক-সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের বালাভূত এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৬ টা নাগাদ উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার সুবেহা থানা এলাকার গেঁরোয়া গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। রাজস্থানের জয়পুর থেকে ৩৮ বছর বয়সি আজিজুল হকের মৃতদেহ নিয়ে কোচবিহারের বালাভূতের উদ্দেশে রওনা দিয়েছিলেন পরিবারের সদস্যরা। তাঁদের গাড়িটি ছিল রাজস্থানের নম্বর প্লেটযুক্ত একটি অ্যাম্বুল্যান্স (RJ 14 PF 8529)। তাতে মোট পাঁচজন ছিলেন। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে অ্যাম্বুল্যান্সটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটে। ধাক্কার তীব্রতায় অ্যাম্বুল্যান্সের সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। ভেঙে যায় গাড়ির জানলার কাচ। ক্ষতিগ্রস্ত হয় পিকআপ ভ্যানটিও।

আরও পড়ুন: ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

বিকট শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সুবেহা থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হায়দরগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সকলকেই মৃত বলে ঘোষণা করেন। মৃতদের মধ্যে রয়েছেন আমিনুর হক (৪০), হরিওম (৩৩), রুপিক (৫০), মকবুল খান (৬২) এবং অ্যাম্বুল্যান্স চালক আলম। বারাবাঁকির পুলিশ সুপার রবিনা ত্যাগী জানিয়েছেন, অ্যাম্বুল্যান্সে দু’জন চালক এবং পরিবারের তিন সদস্য ছিলেন। দুর্ঘটনায় পাঁচজনেরই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহারের বালাভূতে মৃতদের পরিবারের সদস্যদের কাছে দুর্ঘটনার খবর পাঠানো হয়েছে। কী কারণে চলন্ত অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এক্সপ্রেসওয়ের উপর পিকআপ ভ্যানটি কেন দাঁড়িয়েছিল, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। একসঙ্গে পাঁচজনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ কোচবিহারের বালাভূত। 

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন