জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

Share:

নিজস্ব প্রতিনিধি: কুলগাঁওতে জঙ্গি হামলার পর জম্মু-কাশ্মীরে বৃদ্ধি করা হয়েছে নিরাপত্তা। এনকাউন্টারে নিকেশ করা হয়েছে সিআরপিএফ-এর উপর হামলার মূল চক্রী লস্কর জঙ্গি  লতিফ ভাটকে। সেই রেশ কাটতে না কাটতেই জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে ফের চাঞ্চল্য। আরএস পুরা সেক্টরে এক পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে। কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন তিনি? কোনও বড়সড় নাশকতার ছক ছিল, নাকি ভুল করে অনুপ্রবেশ? পাক যুবককে ঘিরে একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।    

জানা গিয়েছে, শনিবার (২১ নভেম্বর) সকালে বিএসএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েন বছর কুড়ির ওই যুবক। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লায়া জেলার বাসিন্দা। কীভাবে তিনি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেন, তাঁর উদ্দেশ্য কী ছিল এবং এর পিছনে কোনও অনুপ্রবেশ চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত তাঁর সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের সরাসরি যোগসূত্রের কথা নিশ্চিত করেননি আধিকারিকরা।  

বিস্তারিত আসছে…

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

বিয়ের মরশুমে কলকাতায় আরও কমল সোনার দাম, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

জম্মু সীমান্তে আটক পাক নাগরিক, লস্কর জঙ্গি লতিফ ভাটের মৃত্যুর পরেই অনুপ্রবেশের চেষ্টা?

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন