বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নবদ্বীপ সফর ঘিরে শ্রীধামে এখন সাজ সাজ রব। আগামী ২২ নভেম্বর, রাসযাত্রা উপলক্ষে রবিবার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি মঠ, মন্দির ও বিভিন্ন পুজো কমিটির মধ্যেও তৎপরতা তুঙ্গে। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রস্তুতির কাজ। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত আয়োজন সম্পূর্ণ করতে ব্যস্ত কর্মী ও আয়োজকরা।   

রানিরচড়া পার্কের মাঠে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার অবতরণের জন্য অস্থায়ী হেলিপ্যাড তৈরির কাজ চলছে জোরকদমে। পাশাপাশি বিভিন্ন পুজোমণ্ডপের বাঁশের কাঠামো তৈরি, সাজসজ্জা, মঞ্চ নির্মাণ এবং অভ্যর্থনার প্রস্তুতিও চলছে। বৃষ্টির কারণে কাজের ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা তৈরি হলেও নির্ধারিত সূচি অনুযায়ী প্রস্তুতি শেষ করতে তৎপর প্রশাসন ও আয়োজকরা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ হেলিকপ্টারে রানিরচড়া প্যাকের মাঠে অবতরণ করার কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন প্রাচীন মায়াপুরে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে। এরপর যোগনাথতলায় গৌরাঙ্গিনী পুজোর উদ্বোধন করবেন তিনি। সেখান থেকে কুটিরপাড়ায় মুক্তি সূর্য ক্লাবের ভারতমাতা পুজোর উদ্বোধনের কর্মসূচি রয়েছে। জন্মস্থান মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গোমাতা পুজো এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে নবদ্বীপের দীর্ঘদিনের কিছু সমস্যাও নতুন করে আলোচনায় উঠে এসেছে। বিশেষ করে গঙ্গার ভাঙন রোধ এবং প্রাচীন মঠ-মন্দিরের ঐতিহ্য ও স্থাপত্য সংরক্ষণের দাবি জানাতে প্রস্তুত একাধিক আশ্রম কর্তৃপক্ষ। তবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সেবাইত অদ্বৈত দাস বাবাজি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে আলাদা করে কোনও দাবি বা আবেদন জানানোর পরিকল্পনা তাঁদের নেই। তাঁর কথায়, একটি ঐতিহ্যবাহী পুজোয় রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতি তাঁদের কাছে অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁকে যথাযথভাবে স্বাগত জানানোই তাঁদের মূল লক্ষ্য। মুখ্যমন্ত্রী যদি মন্দিরের ইতিহাস, ঐতিহ্য কিংবা অন্য কোনও বিষয়ে জানতে চান, সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য তাঁরা তুলে ধরবেন।

আরও পড়ুনঃ কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নবদ্বীপ সফর ঘিরে একদিকে যেমন ধর্মীয় আবেগ ও উৎসবের প্রস্তুতি, অন্যদিকে তেমনই শহরের পরিকাঠামো ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে। গঙ্গার ভাঙন, প্রাচীন মন্দিরের সংরক্ষণ এবং নবদ্বীপের সার্বিক উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহলে দাবি উঠেছে। ফলে মুখ্যমন্ত্রীর এই সফরে উদ্বোধন ও ধর্মীয় কর্মসূচির পাশাপাশি শহরের ঐতিহ্য রক্ষা এবং উন্নয়নের বিষয়েও কোনও ইতিবাচক বার্তা মেলে কি না, এখন সেদিকেই তাকিয়ে নবদ্বীপবাসী।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের