আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডার্বি মানেই ফুটবলপ্রেমীদের মধ্যে আলাদা উন্মাদনা কাজ করে।  ফুটবলের এই  মহারণ ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। আগামী ২৯ নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। চলতি আইএসএলের প্রথম কলকাতা ডার্বি নিয়ে সমর্থকদের মধ্যে ইতিমধ্যেই তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। তবে ম্যাচের আগে বদলে গেল খেলার সময়। কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে  হঠাৎ কেন এই সিদ্ধান্ত? জেনে নিন কখন শুরু হবে খেলা। 

জানা গিয়েছে, সম্প্রচার সংক্রান্ত সমস্যার কারণেই ডার্বির সময় এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে যাঁরা টেলিভিশনের পর্দায় কিংবা সরাসরি মাঠে বসে দুই প্রধানের লড়াই উপভোগ করার পরিকল্পনা করছেন, তাঁদের নতুন সময়সূচি মাথায় রাখতে হবে। সন্ধে ৭টা ৩০ মিনিটের পরিবর্তে আড়াই ঘণ্টা এগিয়ে বিকেল ৫টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।  

আরও পড়ুন: সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

গত ১০ অক্টোবর থেকে শুরু হয়েছে এবারের ইন্ডিয়ান সুপার লিগ। প্রায় দেড় মাসের লড়াইয়ে পয়েন্ট টেবিলে নিজেদের দাপট দেখাচ্ছে মোহনবাগান। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে সবুজ-মেরুন। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে নর্থইস্ট ইউনাইটেড। অন্যদিকে, চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বেঙ্গালুরু এফসি। লিগ টেবিলে ইস্টবেঙ্গলের অবস্থান আপাতত পাঁচ নম্বরে। চার ম্যাচে লাল-হলুদের ঝুলিতে রয়েছে ৭ পয়েন্ট। ডার্বির আগে দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আগামী ২২ নভেম্বর চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে মাঠে নামবে মোহনবাগান। অন্যদিকে, ডার্বির আগে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচে আল হুসেইনের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। 

 

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?