জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য জমি সংক্রান্ত সমস্যা মেটানোর জন্য দশ হাজার টাকা দাবি! অভিযোগ পেয়ে হাতেনাতে ‘ঘুষখোর’ সাব-ইন্সপেক্টর-কে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। ১০ হাজার টাকার ঘুষ নিতে গিয়ে আজ, শনিবার গ্রেফতার হয়েছেন উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার পুলিশকর্মী রেমন্ড লোহার। বিষয়টি নিয়ে ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ সিংহ বলেন, ‘রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা গ্রেফতার করেছেন। আমার পক্ষে কোনও প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়।’

গোয়ালপোখর ১ নং ব্লকের গতি পঞ্চায়েত এলাকায় একটি জমি সংক্রান্ত বিবাদ চলছিল। ওই জমির মালিক নিজের সমস্যা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তার জমি সংক্রান্ত সমস্যা সমাধান করে দেওয়ার নামে কর্মরত পুলিশকর্মী রেমন্ড লোহার কমপক্ষে দশ হাজার টাকা ঘুষের দাবি করেছিলেন বলে অভিযোগ। জমির মালিকের বক্তব্য, ‘আমার জমি। অন্যজন দখলের চেষ্টা চালাচ্ছিল। সেই সমস্যার সমাধানের জন্য পুলিশের দ্বারস্থ হই। কিন্তু কাজ তো হয়নি, উল্টে সমাধানের জন্য দশ হাজার টাকা দাবি করে ওই পুলিশ কর্মী।’ বিষয়টি নিয়ে নানামহলে অভিযোগ করেন ওই ব্যক্তি। তারপরেই গোটা ঘটনাটি রাজ্যের দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের নজরে চলে আসে। অভিযোগ পাওয়ার পর গোয়েন্দারা ফাঁদ পাতেন। আজ, শনিবার সকালে ঘুষ দেওয়ার জন্য ওই পুলিশ আধিকারিককে ডেকে পাঠানো হয়। জমির মালিককে দিয়েই ফোনটি করা হয়েছিল ওই পুলিশকর্মীকে। পাঁচশো টাকার বান্ডিলের করে দশ হাজার টাকা ওই পুলিশ কর্মীর হাতে তুলে দেন তিনি। সেই নোটের বান্ডিলে মেশানো ছিল বিশেষ পাউডার। যা ওই পুলিশকর্মীর হাতে লেগে যায়। তারপরেই তাঁকে হাতেনাতে ধরে ফেলে দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। 

আরও পডুন: রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

পুলিশকে লোভ সংযম করতে বারবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছেন, সমস্ত অভাব পূরণ করে দেবেন। শুধু সৎভাবে ডিউটি করতে হবে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কয়েকজন পুলিশ আধিকারিক ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে বেরোতে পারছেন না। তখনই তাঁদের বিরুদ্ধ অ্যাকশনে নামছে দুর্নীতি দমন শাখা।

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের