জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। গুরুতর অসুস্থ অবস্থায় পরপর দুটি হাসপাতাল থেকে তাঁকে রেফার করার পর বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্রের খবর, তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। বিধায়কের আচমকা অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসতেই শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, গতকাল শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জে নিজের বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। বাড়িতে উপস্থিত লোকজন দ্রুত তাঁকে হিঙ্গলগঞ্জের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চললেও প্রায় চার ঘন্টা পরেও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি বলে সূত্রের দাবি। এরপর উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার আর এন টেগর হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গিয়েছে, বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন এবং কলকাতায় স্থানান্তরের সময়ও জ্ঞান ছিল না রেখার। অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে অ্যাম্বুল্যান্সে করে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। বর্তমানে আর এন টেগর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পডুন: ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে ঠিক কী কারণে আচমকা অসুস্থ হয়ে পড়লেন রেখা পাত্র, তা এখনও স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে তার শরীরে বিষক্রিয়ার মত ঘটনা ঘটেছে। তবে অসুস্থতার কারণ এবং বর্তমান শারীরিক অবস্থা নিয়ে হাসপাতাল বা পরিবারের তরফে এখনও কোনও বিবৃতি সামনে আসেনি। ফলে হিঙ্গলগঞ্জের বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার