‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠোঁটকাটা হিসেবেই পরিচিত সঙ্গীতশিল্পী-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। তাঁর বিরুদ্ধে কোনও কথা বললে, পাল্টা দিতে বেশি দেরি করেন না দিলজিৎ। সেটা কেন্দ্র বা রাজ্য সরকার হোক কিংবা পুলিশ। দিলজিতের ভয় বলে কিছু নেই। অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা তাঁর অভ্যাস। তেমনটাই ফের একবার দেখা গেল শনিবার। গতকাল, শনিবার গুজরাতের আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দিলজিতের শো Aura India Tour 2026 ছিল। তাতে মঞ্চ মাতাতে গিয়ে তাঁর বিরুদ্ধে লাগু হওয়া বিধিনিষেধ নিয়ে মুখ খুলতে দেখা গেল পঞ্জাবি গায়ককে।

মদ্যপান, নেশার প্রসঙ্গ নিয়ে একাধিক গান রয়েছে দিলজিতের। গুজরাতের অনুষ্ঠানে প্রশাসনের তরফে তাঁকে সেই গান গাইতে নিষেধ করা হয়েছিল। কারণ বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন এক আইনজীবী। তাতে বেজায় চটে গিয়েছিলেন তিনি। প্রকাশ্যেই মুখ খুলতে দেখা গেল তাঁকে। বিধিনিষেধ প্রসঙ্গে দিলজিত বলেন, ‘বিদেশি ব্যান্ড কোল্ডপ্লে যখন গান গায়। তাঁদের গানে মদ, নেশার প্রসঙ্গ থাকে তখন তো কিছু হয় না। আমার তাতে কোনও অসুবিধা নেই। গান গাইতেই পারে। কিন্তু কোল্ডপ্লে গাইলে ঠিক আছে, আর আমি গাইলে অপরাধ। এটা কেন? কেউ বাইরে থেকে এলে, নেশা বা মদের প্রসঙ্গে গান গাইলে ক্ষতি নেই। আর আমার জন্য যত নিয়ম। আমি ভারতীয়, হনলুলুর বাসিন্দা নই। গোটা দেশ ঘুরে ঘুরে কনসার্ট করি।’

আরও পডুন: ‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

তিনি আরও বলেন, ‘আমি ভারতীয়, আমার সঙ্গে যাঁরা রয়েছেন সবাই ভারতীয়। কেউ যদি আমাকে উত্যক্ত করে, পিছনে লাগে তাঁকে পাল্টা জবাব আমি দিতে জানি। তবে যাঁরা আমার সমালোচনা করছেন আরও বেশি করে করুন। বিষয়টি আমি উপভোগ করছি। আমি কনসার্ট করব, পয়সা কামাব, সরকারকে ট্যাক্স দেব, বাড়ি চলে যাব। আমাকে চ্যালেঞ্জ করে লাভ নেই।’

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক