মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

Share:

নিজস্ব প্রতিনিধি: মেলায় গিয়ে পছন্দের খাবার খাওয়াই কাল হল! চাউমিন খাওয়ার পরই একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়ল। কারও পেটে তীব্র যন্ত্রণা, কারও আবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। মুহূর্তের মধ্যে আনন্দের মেলা পরিণতি হল আতঙ্কের ঘটনায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলায়। সেখানেই একটি গ্রামের মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু। একই সঙ্গে অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন প্রাপ্তবয়স্কও। খাবারে বিষক্রিয়ার আশঙ্কায় তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে সূত্রের খবর।

ঘটনাটি শনিবার সন্ধ্যার। বালাঘাটের কিরনাপুর থানা এলাকার হিরি গ্রামের একটি মেলায় গিয়ে চাউমিন খেয়েছিল বহু শিশু ও স্থানীয় বাসিন্দারা। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের মধ্যে কয়েকজনের তীব্র পেটব্যথা শুরু হয়। দ্রুত একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ ছড়ায় এলাকায়। আক্রান্তদের তড়িঘড়ি কিরনাপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বালাঘাটের জেলাশাসক আদিত্য সিং জানিয়েছেন, প্রথমে ১১৮ জন শিশুকে ওই স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে ৪৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বালাঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বাকি ৭৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়াও ১২ জন প্রাপ্তবয়স্ককে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে ৫৭ জন বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

আরও পড়ুন: মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

আজ রবিবার সকালে হাসপাতালে গিয়ে আক্রান্তদের শারীরিক অবস্থার খোঁজ নেন জেলাশাসক। চিকিৎসকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। জেলার মুখ্য স্বাস্থ্য ও চিকিৎসা আধিকারিক ডা. শত্রুঘ্ন সিং দাহিয়া জানিয়েছেন, হাসপাতালে ভর্তি ৪৫ জন শিশু এবং ১২ জন প্রাপ্তবয়স্কের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। সকলেই বিপদমুক্ত এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। ঠিক কী কারণে খাবার খেয়ে এতজন অসুস্থ হয়ে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মেলায় খাবারের দোকানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন জেলাশাসক। ঘটনার পর মেলায় বিক্রি হওয়া খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠেছে।

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক