‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত সরকারগুলি নবদ্বীপে চৈতন্য়ধামের দিকে নজর দেয়নি। অথচ এর প্রচার ও প্রসারের দরকার, আজ, রবিবার নদিয়ায় নবদ্বীপে গিয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে তিনি আশ্বাস দিয়েছেন, রাজ্যে এখন বিজেপি সরকার। আর বর্তমান সরকার এখানকার মাহাত্ম্য গোটা বিশ্বে ছড়িয়ে দেবে। সেই পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই নবদ্বীপকে তীর্থক্ষেত্র সার্কিটে পরিণত করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। তারপরেই এদিন চৈতন্যধামের উন্নয়নে দু কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নবদ্বীপের ঘাট সংস্কার ও লঞ্চ পরিষেবা আগামী দু-মাসের মধ্যে চালুর নির্দেশ দিয়েছেন তিনি। গো-শালা সম্প্রসারণের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করার কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

নবদ্বীপে পৌঁছে এদিন তিনি প্রথমে মহাপ্রভু চৈতন্যধামে পুজো ও আরতি করেন। পরে গো-শালায় পুজো করেন ও গবাদি পশুদের সেবা দেন। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘প্রভু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ। এই জায়গার সেভাবে প্রচার-প্রসার, পরিকাঠামো উন্নয়ন, কিছুই করা হয়নি। সরকারি স্তরে নজরই দেওয়া হয়নি। একটা ঘাট তৈরি করেছিল শুনলাম সেটাও ব্যবহার করা যায় না। আমি সেচ দফতরকে বলেছি ঘাটটি সম্পূর্ণভাবে তৈরি করতে হবে। দুমাসের মধ্যে করতে হবে সেই কাজ। আমি আবার আসব। স্থায়ী সেতুও হবে নবদ্বীপে সেই পরিকল্পনা নিলাম, ডিপিআর ইত্যাদি করতে হবে, সময় লাগবে। ততদিনে এখানে সুসজ্জিত আধুনিক লঞ্চ যাতায়াত করবে। এখানে গো-শালাকে সম্প্রসারণ করার জন্য আরও এক কোটি টাকা বরাদ্দ করলাম। সমস্ত যে ঘোষণাগুলি করলাম, সবই ডিসেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। আমি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবার আসবো, ঘাট নির্মাণ সম্পূর্ণ হলে ফেরি সার্ভিস চালু করা হবে।’

আরও পডুন: ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘চৈতন্যধামে গুরুকুল ও সংস্কৃতি টোল তৈরির প্রস্তাব দিয়েছি সন্ন্য়াসীদের। ওনারা ভেবে দেখুন, আর্থিক সাহায্য করব। অর্থের কোনও সমস্যা হবে না।’

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক