বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আরও এক নতুন অধ্যায়ের সূচনা বাংলার বিদ্যুৎ ক্ষেত্রে। আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটাতে বড় দায়িত্ব নিতে চলেছে আদানি গোষ্ঠী। ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে আগামী ২৫ বছরের জন্য রাজ্য সরকারের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করেছে আদানিদের সংস্থা। চুক্তি অনুযায়ী, মোট ২৫০০ মেগাওয়াট পর্যন্ত পরিবেশবান্ধব বিদ্যুৎ সরবরাহ করা হবে পশ্চিমবঙ্গে। কিন্তু কবে থেকে মিলবে এই বিদ্যুৎ? কী রয়েছে চুক্তির শর্তে?

জানা গিয়েছে,  পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাকে আগামী ২৫ বছরের জন্য বিদ্যুৎ সরবরাহের বরাত দিয়েছে আদানি গোষ্ঠী। রাজ্যের সঙ্গে এই বিষয়ে চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় আদানি পাওয়ারের তরফে ১৭৫০ মেগাওয়াট পরিবেশবান্ধব বিদ্যুৎ জোগান দেওয়া হবে। পাশাপাশি, নতুন একটি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। সেখান থেকে আরও ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। অর্থাৎ, সব মিলিয়ে ২৫০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পেতে পারে রাজ্য। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের ১ জুলাই থেকে ১৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। অন্যদিকে, নতুন প্রকল্প থেকে উৎপাদিত অতিরিক্ত ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে ২০২৯ সালের ১ এপ্রিল থেকে।  

আরও পড়ুন: মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

আদানিদের এই নতুন বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রাজ্যেই গড়ে ওঠার সম্ভাবনা বেশি। যদিও এই প্রকল্প নিয়ে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি। সংশ্লিষ্ট মহলের মতে, এই চুক্তি কার্যকর হলে আগামী দিনে রাজ্যের বিদ্যুতের চাহিদা পূরণে বাড়তি সুবিধা মিলতে পারে। পাশাপাশি, বিদ্যুৎ বণ্টন ব্যবস্থার উপর চাপ কমাতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। 

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা