নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে কুরুচিকর পোস্ট। গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের বলরামবাটি গ্ৰাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা সিঙ্গুর পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য সুশান্ত বাগ। সিঙ্গুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে আজ, রবিবার চন্দননগর আদালতে তুলেছিল।

‘কুলাঙ্গার প্রধানমন্ত্রী’ এই ট্যাগ লাইন দিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুশান্ত বাগ। তিনি লিখেছেন, ‘যে সন্তান বাপের সম্পত্তি রক্ষা করতে পারে না তাকে বলা হয় কুলাঙ্গার সন্তান। আর যে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারে না, দেশকে বিক্রি করে, তাঁকে বলা হয় কুলাঙ্গার প্রধানমন্ত্রী।’ কয়েকদিন আগে সমাজমাধ্যমে এই লেখা পোস্ট করেছিলেন মমতা তৃণমূলের নেতা সুশান্ত বাগ। আর এই লেখা নজরে পড়তেই বিজেপির পক্ষ থেকে সিঙ্গুর থানার অভিযোগ জানানো হয়েছিল। অভিযোগ পেয়েই মমতাপন্থী তৃণমূলের নেতাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পডুন: ১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

বিষয়টি নিয়ে হরিপাল বিধানসভার বিজেপি মণ্ডল-১ এর সভাপতি দীপঙ্কর দাসের অভিযোগ, ‘কয়েকদিন আগেই ওই তৃণমূল নেতা দেশের প্রধানমন্ত্রীকে কুলাঙ্গার বলে একটি কুরুচিকর পোস্ট করেছেন। তারপরেই আমরা থানায় লিখিত অভিযোগ জানাই। ওনার বিরুদ্ধে একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে। এলাকায় অনেক তোলাবাজিও করেছেন উনি। পাশাপাশি তৃণমূলের আমলে বিজেপি কর্মীদের উপর ব্যাপক অত্যাচার করেছিলেন। এরপরেও যখন আমাদের সরকার এসছে তখন দেশের প্রধানমন্ত্রীকে বাজে ভাষায় আক্রমণ করেছেন। আমরা তার কঠোর শাস্তি চাই। সেই কারণে থানায় অভিযোগ দায়ের করেছি।’ যদিও গ্ৰেফতার হওয়া তৃণমূল নেতা সুশান্ত বাগের দাবি, ‘ফেসবুকে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে আমি কিছু পোস্ট করিনি। বিজেপি চক্রান্ত করে জেল খাটাবার ব্যবস্থা করেছে। মিথ্যা মামলা দিয়েছে আমার বিরুদ্ধে।’

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর