‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভান ওড়িশার গোপালপুরে আছড়ে পড়েছিল। কিন্তু তার প্রভাব এসে পড়ে পশ্চিমবঙ্গে। গত বৃহস্পতিবার থেকে রাজ্যে শনিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়। যার ফলে জলের তলায় চলে গিয়েছে একাধিক কৃষি জমি। মাঠে পড়েই নষ্ট হয়েছে আমন ধান। জলে ডুবে পচে গিয়েছে শীতকালীন সবজি। এই অবস্থায় কৃষকদের মধ্যে ত্রাহি ত্রাহি রব। সেই খবর পেয়েই কৃষকদের পাশে দাঁড়াল বিজেপি সরকার। আজ, রবিবার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষি জমি ও কৃষকদের জন্য একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি জানিয়েছেন, ‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ১৪৪৪৭ নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানাতে পারবেন কৃষকরা। যে জমিগুলিতে জল জমেছে, সেখানে আগামিকাল সোমবার থেকে বিশেষ অভিযান। জল বের করবে প্রশাসন। তার কোনও খরচ কৃষকদের বহন করতে হবে না। পটাশপুর, সবং ও ঘাটালে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত। ১ লক্ষ ৭ হাজার চাষের জমি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পডুন: নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

তিনি আরও বলেন, ‘আগামিকাল সোমবার থেকে ব্লকে ব্লকে ক্যাম্প করে সেই ক্ষতিপূরণ যাচাই করা হবে। হেক্টরপ্রতি ১৭ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতেই সেই আর্থিক সাহায্যে পৌঁছে দেওয়া হবে। ফসলের বিমার বিনিময়ে টাকা পাবেন কৃষকরা। আমাদের সরকার সবসময়ে কৃষকদের পাশে। টাকার কোনও অভাব নেই। চিন্তার কোনও কারণ নেই। এছাড়াও গত ১১ নভেম্বর শিলাবৃষ্টিতে মালদহের ক্ষতিগ্রস্ত কৃষকদেরও আর্থিক সাহায্য করা হবে।’

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর