রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

Share:

নিজস্ব প্রতিনিধি:  উৎসবের দিনে রাতের যাতায়াত নিয়ে আর চিন্তা নয়।  রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রাতের দিকে যাত্রীদের ভিড় সামাল দিতে ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ ও ২৪ নভেম্বর, দু’দিনই নির্ধারিত সময়ের পরেও মিলবে মেট্রো পরিষেবা। ফলে কাজের সূত্রে কিংবা উৎসব উপলক্ষে রাতে বাড়ি ফেরা যাত্রীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় স্বস্তির।

কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার ( ২৩ নভেম্বর )এবং আগামীকাল মঙ্গলবার ( ২৪ নভেম্বর) ব্লু লাইনে অতিরিক্ত একজোড়া মেট্রো চালানো হবে। শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৫০ মিনিটে ছাড়বে এই বিশেষ মেট্রো। অর্থাৎ নির্ধারিত শেষ মেট্রোর পরেও যাত্রীরা বাড়তি পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। অন্যান্য দিন এই দুটি স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে ১০.৩০ মিনিটে । 

 ২৪ নভেম্বর  নভেম্বর কোন লাইনে কতগুলি মেট্রো চলবে? 

ব্লু লাইন: ২৪ নভেম্বর ব্লু লাইনে মোট ২৫৪টি মেট্রো চলবে। আপ ও ডাউন লাইনে ১২৭টি করে ট্রেন চালানো হবে। এর মধ্যে রাতের অতিরিক্ত একজোড়া মেট্রোও অন্তর্ভুক্ত থাকবে। তবে প্রথম মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হচ্ছে না। তবে,  শহিদ ক্ষুদিরাম এবং দমদম স্টেশন থেকে রাত ১০টা ৫০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো। 

গ্রিন লাইন: এই লাইনে মোট ২১২টি মেট্রো চলবে। আপ ও ডাউন মিলিয়ে ১০৬টি করে পরিষেবা পাওয়া যাবে। প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকছে।

ইয়েলো লাইন: ইয়েলো লাইনে মোট ৯২টি মেট্রো চালানো হবে।  আপ ও ডাউনে  ৪৬টি করে ট্রেন চলবে। প্রথম ও শেষ মেট্রো ছাড়ার সময়েও কোনও বদল হচ্ছে না।

পার্পল ও অরেঞ্জ লাইন: ২৪ নভেম্বর এই দুই লাইনে স্বাভাবিক নিয়মেই মেট্রো পরিষেবা চালু থাকবে।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি