সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্রের সঙ্গীত জগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত বিশিষ্ট সুরকার, সঙ্গীত পরিচালক ও গীতিকার বাবুল বোস। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বাংলা বিনোদন জগৎ। সমাজমাধ্যমে শোকবার্তা জানিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং গায়ক কুমার শানু। বাংলা ছবির বহু জনপ্রিয় গানের নেপথ্যে থাকা এই সুরস্রষ্টার চলে যাওয়া নিঃসন্দেহে সঙ্গীতজগতের বড় ক্ষতি।

নব্বইয়ের দশকে বাংলা বাণিজ্যিক ছবির গানে বিশেষ জায়গা করে নিয়েছিলেন বাবুল বোস। তাঁর সুরে তৈরি একাধিক গান আজও শ্রোতাদের মনে গেঁথে রয়েছে। বিশেষ করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির গানগুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এছাড়াও ‘দেবদাস’, ‘দাদা ঠাকুর’, ‘পরিণাম’, ‘মানিক’, ‘নবাব নন্দিনী’, ‘শেষ যুদ্ধ’ এবং ‘আগুন জ্বলবেই’-এর মতো ছবিতে সুরকার হিসেবে কাজ করেছেন তিনি। বাবুল বোসের প্রয়াণে আবেগঘন বার্তা দিয়েছেন কুমার শানু। কুমার শানুর কণ্ঠে জনপ্রিয় ‘অমর শিল্পী তুমি কিশোরকুমার’ গানটির সুর করেছিলেন বাবুল বোস।  

আরও পড়ুনঃ রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

অন্যদিকে, প্রসেনজিৎও স্মৃতিচারণ করেছেন একসঙ্গে কাজ করার নানা মুহূর্তের। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-সহ তাঁর সুর করা অসংখ্য গান চিরকাল মনে থাকবে বলে জানিয়েছেন অভিনেতা। বাংলার পাশাপাশি হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন বাবুল বোস। ‘মেহেন্দি’, ‘জিনা তেরি গলি ঘেঁ’, ‘মেরি আদালত’ এবং ‘চিতা’-র মতো ছবিতেও তাঁর সঙ্গীত পরিচালনার ছাপ রয়েছে। তাঁর সুরের জাদু বেঁচে থাকবে শ্রোতাদের স্মৃতিতে।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

দিল্লিতে বলেন্দ্র শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ