অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের একাধিক থানায় দায়ের হওয়া মামলায় আপাতত স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর রক্ষাকবচের মেয়াদ আরও বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে থাকা মামলাগুলিতে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না পুলিশ। ‘সেবাশ্রয়’ প্রকল্প সংক্রান্ত মামলাতেও একই মেয়াদে রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত।

অভিষেকের ‘সেবাশ্রয়’ প্রকল্পে অনিয়মের অভিযোগে ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর এবং রবীন্দ্রনগর থানায় তদন্ত চলছে। এই তিনটি মামলাতেও তাঁর রক্ষাকবচের মেয়াদ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। পাশাপাশি কলকাতার ভবানীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কালীতলা ও বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া এফআইআর সংক্রান্ত মামলাতেও স্বস্তি পেয়েছেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, গত ২৫ অগস্ট এই তিন মামলায় অভিষেককে রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশের মেয়াদ সোমবার, ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তার আগেই মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন অভিষেক। সোমবার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, মামলাগুলির তদন্ত এখনও শেষ হয়নি। প্রাথমিক তদন্তের রিপোের্টও আদালতে জমা দেওয়া হয়। পাশাপাশি রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করে রাজ্য। তবে আদালত রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির নির্দেশ দিলেও তদন্তে সহযোগিতার শর্ত বহাল রেখেছে। তদন্তকারী সংস্থা তলব করলে অভিষেককে হাজিরা দিতে হবে। সে ক্ষেত্রে অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে নোটিস দিতে হবে। তদন্তে সহযোগিতা না করলে রাজ্য আদালতের দৃষ্টি আকর্ষণ করতে পারবে বলেও আগেই জানিয়েছিল হাই কোর্ট।

আরও পড়ুনঃ সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

এদিকে, বিভিন্ন অভিযোগে অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়াকে কেন্দ্র করে আইনি লড়াই চলছে। পুলিশের দায়ের করা এফআইআর গুলিকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান