মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই দাম কমছিল সোনা-রুপোর। বিয়ের মরশুমে হাসি ফুটেছিল ক্রেতাদের মুখে। তবে সপ্তাহের প্রথম দিন সোমবারে (২৩ নভেম্বর) ঘুরে দাঁড়াল সোনা ও রুপোর বাজার।  যাঁরা গয়না কেনার পরিকল্পনা করছিলেন, তাঁদের এবার বাড়ছে চিন্তা। একধাক্কায় কলকাতা-সহ দেশের একাধিক বড় শহরে বদলেছে সোনা ও রুপোর দর। যদি গহনা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দোকানে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। 

সোমবার  কলকাতায় ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৫০ টাকা। রবিবার  প্রতি ১০ গ্রাম ২৪-ক্যারেট সোনার দাম ছিল ১ লক্ষ ২২ হাজার ১৪০ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে সোনার দাম বেড়েছে ২ হাজার ৯১০ টাকা। অন্যদিকে  কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার ৬৫০ টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ১১ হাজার ৯৬২ টাকা। ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম বেড়েছে ২ হাজার ৬৮৮ টাকা। অন্যদিকে আজ কলকাতায় ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৯৩ হাজার ৮১০ টাকা। রবিবার দাম ছিল  ৯১ হাজার ৬০৫টাকা। একদিনে দাম বেড়েছে ২ হাজার ২০৫ টাকা। অর্থাৎ ২৪, ২২ ও ১৮ ক্যারেট সোনার দাম উল্লেখযোগ্য  হারে বৃদ্ধি পেয়েছে। 

অন্যদিকে  ৯৯৯ বিশুদ্ধ রুপোর  (999 Fine Silver বলতে সেই রুপোকে বোঝায় যাতে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো থাকে এবং মাত্র ০.১ শতাংশ অন্যান্য উপাদান থাকে) দামও বেড়েছে এক লাফে অনেকটা। রবিবার প্রতি কেজি রুপোর দাম ছিল ১ লক্ষ ৪৯ হাজার ১৩০ টাকা। সেই দাম আজ সোমবার বেড়ে দাঁড়িয়েছে  ১ লক্ষ ৮৭ হাজার টাকা। রুপোর দাম প্রতি কেজিতে বেড়েছে ৩৭ হাজার ৮৭০ টাকা। তবে, গয়না কেনার আগে অবশ্যই স্থানীয় সোনার দোকানে দিনের সর্বশেষ দর যাচাই করে নেওয়া জরুরি। কারণ উল্লেখিত দামের সঙ্গে জিএসটি, মেকিং চার্জ এবং অন্যান্য খরচ যুক্ত হতে পারে।  

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির সাবিনা ইয়াসমিন

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান