মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মোথাবাড়ি অশান্তির ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে হাজিরার নির্দেশ দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সেই মতো আজ সোমবার (২৩ নভেম্বর) স্বামীর সঙ্গে নিউ টাউনে তদন্তকারী সংস্থার দফতরে হাজির হলেন তিনি। সকাল ১১টার পরেই এনআইএ দফতরে পৌঁছন সাবিনা ও তাঁর স্বামী মেহবুব আলম। যদিও হাজিরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দাবি, এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।  

জানা গিয়েছে, মোথাবাড়ি কাণ্ডের তদন্তের স্বার্থে সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামীকে তলব করেছিল এনআইএ। সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছন দু’জন। এনআইএ দফতরে ঢোকার আগে সাবিনা দাবি করেন, ঘটনার দিন তাঁর স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে নির্বাচনী কর্মসূচি থেকে ফেরার পথে এলাকায় অশান্তি দেখতে পেয়ে মেহবুব আলম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। জমায়েত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন বলেও দাবি প্রাক্তন মন্ত্রীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবিনা বলেন, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যদিও মোথাবাড়ি কাণ্ডে তাঁদের ভূমিকা বা তদন্তের প্রয়োজনে কী কী তথ্য জানতে চায় এনআইএ, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দম্পতিকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলার সময় গত ১ এপ্রিল উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহের কালিয়াচকের মোথাবাড়ি। নথিপত্র থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে বিডিও অফিসে ঢুকে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের দীর্ঘক্ষণ আটকে রাখেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে চলে প্রতিবাদ। বিচারকদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তাঁদের গাড়িতেও হামলার অভিযোগ ওঠে। মহিলা বিচারক-সহ অন্য বিচারকদের হেনস্তার ঘটনার তদন্তভার পরে এনআইএ-র হাতে যায়। এই ঘটনায় মোট ১২ টি মামলা দায়ের হয়েছিল। তার মধ্যে দু’টি মামলায় চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রথম মামলায় ২২ জনের বিরুদ্ধে ৫৪ পাতার চার্জশিট এবং দ্বিতীয় মামলায় এক অভিযুক্তের বিরুদ্ধে ১১ পাতার চার্জশিট পেশ করা হয়েছে। সব মিলিয়ে চার্জশিটে অভিযুক্ত হিসেবে ২৩ জনের নাম রয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। খুনের চেষ্টা, সরকারি কর্মীদের উপর হামলা, হেনস্তা, কর্তব্য পালনে বাধা, বেআইনি ভাবে আটকে রাখা এবং সরকারি কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তালিকায়। মোথাবাড়ির অশান্তিতে সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীর মদত ছিল বলেও অভিযোগ উঠেছিল। যদিও সেই দাবি অস্বীকার করেছেন সাবিনা।

এনআইএ দফতরে প্রবেশের আগে সাবিনা বলেন, ভোটের মুখে একটি দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে জাতীয় সড়কে অশান্তি দেখতে পান তাঁরা। তখন গাড়ি থামিয়ে জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। সেই ঘটনার ভিডিও রয়েছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি সাবিনা স্পষ্ট জানান, ঘটনার দিন তাঁর স্বামী মেহবুব আলম সেখানে উপস্থিত ছিলেন না। এর আগে ২৪ সেপ্টেম্বরও সাবিনাকে তলব করেছিল এনআইএ। কিন্তু স্বামীর অসুস্থতার কারণে তখন কলকাতায় ছিলেন সাবিনা। কলকাতার একটি নার্সিংহোমে মেহবুবের চিকিৎসা চলায় তিনি নিজেই এনআইএ দফতরে গিয়ে হাজিরা দেন। এক মাসের ব্যবধানে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজির হলেন সুজাপুরের বিধায়ক। এবার তাঁর সঙ্গে ছিলেন স্বামীও। 

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির দিলেন সাবিনা ইয়াসমিন

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক