দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ফের রক্তাক্ত দক্ষিণ সুদান। সশস্ত্র গোষ্ঠীর হামলায় প্রাণ হারালেন ২৪ জন নিরীহ নাগরিক। নিহতদের মধ্যে রয়েছে সাতজন শিশুও। শনিবার (২১ নভেম্বর) রাত থেকে রবিবার (২২ নভেম্বর) সকালের মধ্যে ঘটে যাওয়া এই হামলায় নতুন করে ছড়িয়েছে আতঙ্ক। রাজনৈতিক অস্থিরতার মধ্যে গোষ্ঠী সংঘর্ষে জর্জরিত দক্ষিণ সুদানে  ঘটে যাওয়া এই ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।    

জানা গিয়েছে, দক্ষিণ সুদানের উত্তর-পশ্চিমাঞ্চলের ওয়ারাপ প্রদেশে এই হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় প্রশাসনের ভারপ্রাপ্ত কমিশনার মাচুয়েই বিথের দাবি, প্রতিবেশী ইউনিটি প্রদেশ থেকে আসা হামলাকারীরা এই আক্রমণ চালিয়েছে। তাঁদের অভিযোগ, হামলাকারীরা প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাচারের অনুগত SPLA-IO বাহিনীর সদস্য।  প্রাথমিকভাবে এই হামলায় ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪। নিহতদের মধ্যে ৭ জন শিশুর পাশাপাশি ৬ জন মহিলাও রয়েছেন। স্থানীয় পশুপালক ও সাধারণ বাসিন্দারাও এই হামলার শিকার হয়েছেন। সেই সঙ্গেই চার সশস্ত্র হামলাকারীর মৃত্যু হয়েছে বলেও জানা গিয়েছে।   

আরও পড়ুন: বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

দক্ষিণ সুদানের স্থানীয় এক পুলিশ আধিকারিক এই হামলার খবর নিশ্চিত করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ এবং এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্তকারী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।  উল্লেখ্য, দক্ষিণ সুদানের ওয়ারাপ প্রদেশে দীর্ঘদিন ধরেই গোষ্ঠী সংঘর্ষ, গবাদি পশু লুট এবং জমি দখলকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটছে। গত সপ্তাহে মাকুয়াচ শহরের একটি বাজারে দুই গোষ্ঠীর সংঘর্ষে ১৭ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন আরও ২৩ জন। অক্টোবরে ওয়ারাপ ও ইউনিটি প্রদেশের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষে অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যেই ফের ঘটল একই রকম ঘটনা। 

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

অবাক কাণ্ড! হুইলচেয়ার চালাচ্ছে ভেড়া

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট